ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা Logo সিডরের ১৯ বছর: আতঙ্ক আর অনিশ্চয়তা যেন কাটছেই না উপকূলবাসীর Logo ইদ্রিস আলীর সঙ্গেএমপি নুসরাতের বাবার কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ খাঁন Logo হাসিনার প্রত্যর্পণ ইস্যু ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি Logo গত ১০ বছরে টাকার মান কমেছে প্রায় ৬০ শতাংশ: গভর্নর মোস্তাকুর রহমান Logo প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম Logo কেরালা চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ‘বনলতা সেন’ Logo ৮৩ বছর বয়সে মারা গেলেন ‘দ্য ওক রিজ বয়েজ’-এর রিচার্ড স্টারবান Logo বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত

ইদ্রিস আলীর সঙ্গেএমপি নুসরাতের বাবার কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ খাঁন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফেসবুকে দেওয়া পোস্টে জানান, কুষ্টিয়ার দৌলতপুরের বাগুয়ান গ্রামে তার নিজ বাড়িতে হামলা হয়েছে। দুর্বৃত্তরা সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করে।

পাশাপাশি এ হামলার ঘটনার একটি ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। তবে এই ঘটনার পেছনে অন্য একটি ঘটনা নিয়ে উল্টো নুসরাতের বাবার নামে মামলা হয়েছে। সেই ঘটনার বিস্তারিত জানালেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে মো. রাশেদ খাঁন বলেন, ‘এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘাটতে গিয়ে বের হয়ে এলো জমিদখল ও দরিদ্র ইদ্রিস আলীকে ফাঁসানোর চাঞ্চল্যকর তথ্য!’

নুসরাতের বাড়িতে হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, গত ১২ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২.০০ টার দিকে এনসিপি নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি নুসরাত তাবাসসুম কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসিকে ফোন করে বলেন যে, তার বাড়ির আশপাশে আওয়ামীলীগের লোকজনের আনাগোনা ও জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই কথা শুনেই দৌলতপুর থানার ওসি ও মামলার আইও সোহানুর রহমান পুলিশ টিম নিয়ে নুসরাত তাবাসসুমের বাড়িতে হাজির হন। কিন্তু পুলিশ আশপাশের লোকজন থেকে খোঁজ নিয়ে নুসরাত তাবাসসুমের বাড়ির আশপাশে আওয়ামী লীগের লোকজনের আনাগোনা ও জয় বাংলা স্লোগান দেওয়ার তথ্যের সত্যতা খুঁজে পায়নি।

রাশেদ বলেন, তবে নুসরাত তাবাসসুম এসময় ওসিকে বলেন যে, মো. ইদ্রিস আলীকে তার সন্দেহ হয়, তাকে গ্রেপ্তার করলে অনেক তথ্য পাওয়া যেতে পারে। তখন ওসি ও মামলার আইও বিষয়টি নোট করেন এবং পরবর্তীতে ইদ্রিস আলী সম্পর্কে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেন। তবে পুলিশ যে, ইদ্রিস আলী সম্পর্কে তথ্য সংগ্রহ করা শুরু করেছে, এই তথ্য কেউ কেউ আবার ইদ্রিস আলীর কাছে পৌঁছে দেয়। তখন ইদ্রিস আলী ভয় পেয়ে যায় যে, অতীতের ন্যায় তাকে ফাঁসানো হতে পারে। এজন্য সে অতীতে সংঘটিত হামলা-ভাঙচুরের ঘটনায় ন্যায়বিচার পাওয়ার আশায় আজকে সকালে দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুমের বাবা মোঃ আবদুল হামিলকে বিবাদী করে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা দায়ের করেন। কেন হঠাৎ এই মামলা? ইদ্রিস আলীর সাথে অতীতে কি ঘটেছিলো?

দৌলতপুরের বাগোয়ান গ্ৰামের ভিকটিম মো. ইদ্রিস আলী খুবই দরিদ্র মানুষ জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, তিনি প্রায় ৫ বছর আগে নুসরাতের বাবা আবদুল হালিমের আপন দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ( নুসরাত তাবাসসুমের পৈতৃক পুড়ে যাওয়া বাড়ির সঙ্গে লাগানো জমি) এবং জমির দখল বুঝে নিয়ে সেখানে বসতভিটা করে বসবাস করতে শুরু করেন ইদ্রিস আলী। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর আবদুল হালিম জমি দখল করার জন্য ইদ্রিস আলীর বসতভিটায় হামলা চালায় এবং বাড়িঘর তছনছ করে দেয়। এ নিয়ে উল্টো ইদ্রিস আলীর নামে মামলা করে তাকে জেল খাটায় আবদুল হালিম৷

এক্ষেত্রে মেয়ে নুসরাত তাবাসসুমের ক্ষমতা ব্যবহার করেন বাবা আবদুল হালিম উল্লেখ করে রাশেদ বলেন, ইদ্রিস আলীকে হুমকি দেওয়া হয় বাড়াবাড়ি করলে অস্ত্র মামলা দিয়ে জেলে ঢোকানো হবে। যে কারণে তিনি ভয়ে শ্বশুর বাড়ি চলে যান এবং নুসরাত তাবাসসুমের বাবা ইদ্রিস আলীর জমি দখল করে নেন। বসতভিটা হারিয়ে নিরীহ ইদ্রিস আলী পরবর্তীতে স্ট্রোক করেছেন এবং বর্তমানে অসুস্থ অসহায় অবস্থায় জীবন অতিবাহিত করছেন।

তিনি বলেন, এমতাবস্থায় নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার পর ইদ্রীস আলী তথ্য পান যে, তাকে ফাঁসানো হতে পারে, এজন্য তিনি আজ ১৪ নভেম্বর বাদী হয়ে জমি নুসরাত তাবাসসুমের বাবার নামে তার বসতভিটা ভাঙচুরের মামলা দায়ের করেন…..!

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে

ইদ্রিস আলীর সঙ্গেএমপি নুসরাতের বাবার কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ খাঁন

আপডেট সময় ১১:২৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬