ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোন কৌশলে বাংলাদেশকে হারিয়ে দিল পাকিস্তান

২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না।

সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে লাল-সবুজের দলকে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে কাল রাতে রেফারির শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে বাংলাদেশের ফুটবলারদের। হামজা-শুকি-শমিতদের গোমড়া মুখ বলে দিচ্ছিল, কতটা বড় স্বপ্ন নিয়ে তারা এসেছিলেন এই টুর্নামেন্টে।

কিন্তু ঘরের মাঠেও কেন পারল না বাংলাদেশ? কৌশল, খেলোয়াড় নির্বাচন, শারীরিক সক্ষমতা—কোথায় এগিয়ে ছিল পাকিস্তান? আর কোথায় ভুল করলেন বাংলাদেশের কোচ টমাস ডুলি?

ম্যাচের দিকে তাকালে দেখা যায়, ব্যক্তিগত দক্ষতায় বাংলাদেশের ফুটবলাররা পিছিয়ে ছিলেন না। বরং বলের নিয়ন্ত্রণ, ছোট ছোট পাস কিংবা আক্রমণ তৈরির ক্ষেত্রে বাংলাদেশের খেলোয়াড়দের সামর্থ্য ছিল।

কিন্তু শারীরিক শক্তি ও গতির লড়াইয়ে পাকিস্তানের ফুটবলারদের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। প্রতিপক্ষের শারীরিক সক্ষমতা, আগ্রাসন ও দ্রুত পাল্টা আক্রমণের সামনে বারবার সমস্যায় পড়েছে ডুলির দল।

পাকিস্তানের জয়ের অন্যতম বড় কারণ ছিল তাদের খেলোয়াড় নির্বাচন ও পরিকল্পনা। দেশটির নিজস্ব কোনো গোছানো ঘরোয়া লিগ নেই। বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) বিদেশি খেলোয়াড় হিসেবে সাফের কোটা ব্যবহার করে কয়েকজন পাকিস্তানি ফুটবলার খেলেন। আলী উজাইর, আলমগীর গাজী, শায়াক দোস্ত ও হাইয়ান খাত্তাক তাদের মধ্যে উল্লেখযোগ্য। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাদের কয়েকজন খেলেছিলেন।

সেই ম্যাচে অবশ্য ৩-২ গোলে হেরেছিল পাকিস্তান।

সেমিফাইনালের আগে ইউরোপ থেকে পাঁচ ফুটবলার দলের সঙ্গে যোগ দেন। সুইডেনে খেলা আবদুল্লাহ ইকবাল ও আলী আকবর খান, আজারবাইজানে খেলা ইসাহ সুলিমান, গ্রিসে খেলা আদিল নবী, ডেনমার্কে খেলা আবদুস সামাদ—পাঁচজনই সরাসরি জায়গা করে নেন শুরুর একাদশে। বাংলাদেশে খেলা পাকিস্তানি ফুটবলারদের মধ্যে একাদশে ছিলেন কেবল উজাইর।

অর্থাৎ বাংলাদেশের ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের চেয়ে ইউরোপে খেলা বংশোদ্ভূত ফুটবলারদের ওপর বেশি আস্থা রেখেছেন পাকিস্তান কোচ নোলবের্তো সোলানো। সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিয়েছে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের মান ও খেলোয়াড় তৈরির প্রক্রিয়া যে কতটা নিম্নমানের, তা সোলানোর এই সিদ্ধান্তে আবার নতুন করে ফুটে উঠেছে।

মাঠে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছেন বিশেষ করে আবদুল্লাহ ইকবাল ও হামজা চৌধুরী। সুইডেনের শীর্ষ লিগে (আলসভেনস্কান) খেলা ইকবাল ছিলেন পাকিস্তানের অন্যতম ভরসা। অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক হামজার কাছ থেকে যে ধরনের নেতৃত্ব ও পারফরম্যান্স প্রত্যাশিত ছিল, তা পাওয়া যায়নি।

হামজাকে নিয়ে আলাদা করে বলার আছে। তার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। প্রায় প্রতিটি ম্যাচেই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে কখনো কখনো সতীর্থদের সঙ্গে মানের পার্থক্য কিংবা দলের সীমাবদ্ধতা তার খেলায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ফিফা আসিয়ান কাপেও কয়েকটি মুহূর্তে হামজার আচরণ ও মাঠের মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছিল। কাল সাফের সেমিফাইনালের কিছু মুহূর্তেও তাকে নিষ্প্রভ মনে হয়েছে। অধিনায়ক হিসেবে তাকে দলের সামর্থ্য ও সীমাবদ্ধতা বুঝে দায়িত্ব নিতে হবে। শামিত সোমের খেলাতেও ছিল বেশ কিছু ভুল ও অগোছালো মুহূর্ত।

এর সঙ্গে যোগ হয়েছে কোচ ডুলির কিছু কৌশলগত ভুল। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের ভারসাম্য ধরে রাখা, মাঝমাঠ থেকে আক্রমণ ও রক্ষণে দ্রুত সংযোগ তৈরি করা এবং প্রতিপক্ষের শারীরিক শক্তির মোকাবিলায় কার্যকর পরিকল্পনা সাজানো জরুরি ছিল। কিন্তু পাকিস্তানের চাপ সামলাতে বাংলাদেশকে বারবার হিমশিম খেতে হয়েছে। বিশেষ করে রক্ষণে জায়গা ছেড়ে দেওয়া ও তাদের আক্রমণ সামলানোর ক্ষেত্রে আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল।

গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ বরাবরই ‘ভুলে ভরা’। এ ম্যাচেও তার ভুলটাই বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের শেষ দিকে পাকিস্তানিদের পায়ে শ্রাবণই বল তুলে দিয়েছিলেন। সেটার খেসারত দিতে হয়েছে ৮৬ মিনিটে গোল হজম করে।

বাংলাদেশের আরেকটি দুর্বলতা ছিল স্কোয়াডের গভীরতা। মাঝমাঠ ও দুই উইংয়ে বেশ কয়েকজন বিকল্প থাকলেও রক্ষণভাগের প্রায় প্রতিটি পজিশনেই বিকল্পের সংকট রয়েছে। নির্ভরযোগ্য গোলকিপারও খুঁজে আনছে না বাফুফে। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফ কেরাওয়ালাকে আসিয়ান কাপের আগে ডেকেও বাদ দেওয়া হলো। ২০২৩ সালে সর্বশেষ সাফের সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো তিন বছর ধরে উপেক্ষিত।

যদিও বিদেশের লিগে খেলা আট ফুটবলারকে বাংলাদেশের একাদশে রাখার সিদ্ধান্ত ছিল ইতিবাচক। যোগ্য বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে এনে একসঙ্গে খেলানোর চেষ্টা করছেন ডুলি। আগের কোচদের সময়ে যে উদ্যোগের ঘাটতি চোখে পড়েছিল, ডুলি সেটি পূরণের চেষ্টা করছেন। এই ব্যাপারটা ইতিবাচক।

জাতীয় দল বছরে খুব বেশি সময় একসঙ্গে অনুশীলনের সুযোগ পায় না। অনেক ফুটবলারই একসঙ্গে খেলা শুরু করেছেন অল্প কিছুদিন হলো। তাই বোঝাপড়া তৈরি হতে সময় লাগবে। পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের ব্যবধানও খুব বড় ছিল না। ম্যাচটি অতিরিক্ত সময়ে বা টাইব্রেকারে নিতে পারলে ফল অন্য রকম হলেও হতে পারত।

নিজেদের মাঠে খেলা বলেই এবারের সাফে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ এসেছিল। সেই সুযোগ হাতছাড়া হওয়ায় খেলোয়াড় ও দেশবাসীর হতাশ হওয়াটাই স্বাভাবিক।

এই হার থেকে শিক্ষা নিয়ে ঘরোয়া ফুটবলের মান ও খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বাড়ানো এবং প্রতিটি পজিশনে বিকল্প তৈরির দিকে এখন থেকেই নজর দিতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কোন কৌশলে বাংলাদেশকে হারিয়ে দিল পাকিস্তান

আপডেট সময় ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬