ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি অ্যাডভোকেট কামাল আটক Logo আমাজনে দাবানল, জরুরি অবস্থা ঘোষণা ব্রাজিলের পারা রাজ্যে Logo গাজীপুরে আবার মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় গ্রেপ্তার ১ Logo প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনার একটি পাতা দিতেন ভারতীয় পাইলট Logo বায়ুদূষণে লাহোর-দিল্লির পর ঢাকা Logo যোগাযোগ অবকাঠামোয় বড় প্রকল্পের পথে সরকার Logo চট্টগ্রামে ইপসার দুই উদ্যোগ পরিদর্শনে বিশ্বব্যাংক Logo বঙ্গোপসাগরে লঘুচাপ, আরো ঘনীভূত হওয়ার শঙ্কা

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি অ্যাডভোকেট কামাল আটক

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় বাসিন্দারা তাকে অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে কর্ণফুলীর সিডিএ টেক এলাকার ওই ভাড়া বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন। তার অবস্থানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন একত্রিত হয়ে বাসাটি ঘেরাও করেন। একপর্যায়ে তাকে আটক করে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ জানান, স্থানীয় লোকজন ওই আইনজীবীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পেশায় আইনজীবী এম কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক ছিলেন। অতীতে তিনি চট্টগ্রাম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও যুক্ত ছিলেন তিনি।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি পরিচয় দিয়ে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি অ্যাডভোকেট কামাল আটক

আপডেট সময় ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬