ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজকীয় ভোজের সঙ্গে জমেছিল জনপ্রিয় হিন্দি গানের আসর

সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু। বদলেছে গানের ধরন, সুরের ভাষা, বিনোদনের আয়োজনও।

তবু নব্বইয়ের দশকের কিছু হিন্দি গান আজও হৃদয়ে জাগায় অন্যরকম অনুভূতি। কখনো পুরনো প্রেমের স্মৃতি, কখনো বন্ধুত্বের গল্প, আবার কখনো ফেলে আসা দিনের মায়া। চেনা সেই গানগুলো মুহূর্তেই ফিরিয়ে নিয়ে যায় সোনালি অতীতে। রাজধানীর ব্যস্ত নগরজীবনে এমনই এক সন্ধ্যার আয়োজন করেছে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট।

গতকাল সন্ধ্যা নামতেই কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুট সড়কের পাশে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে জমে ওঠে সংগীতপ্রেমীদের মিলনমেলা। বাইরে নগরীর চেনা ব্যস্ততা, যানবাহনের ছুটে চলা আর হর্নের শব্দ। অন্যদিকে রেস্টুরেন্টের ভিতরে মৃদু আলো, রাজকীয় সাজসজ্জা, মোগলাই খাবারের সুবাস আর নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গানের আবেশ। সব মিলিয়ে তৈরি হয় ভিন্ন এক জগৎ।

এদিন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর বিশেষ আয়োজন ‘এডিশন : ৯০স হিন্দি সংস’। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলে এ সংগীতসন্ধ্যা। নব্বইয়ের দশকের জনপ্রিয় ও কালজয়ী হিন্দি গান পরিবেশন করেন সংগীতশিল্পী সিদ্দিকী লোনিক ও পান্না। ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ মঞ্চের পরিবেশনা আর অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খাবারের টেবিল হয়ে উঠেছিল সংগীতের আড্ডাখানা। পরিচিত কোনো গানের সুর বেজে উঠলেই পাশের টেবিল থেকেও ভেসে এসেছে গুনগুন করে গলা মেলানোর শব্দ।

তবে এ আয়োজনের আকর্ষণ শুধু পুরনো দিনের গানই ছিল না, ছিল মোগল ঐতিহ্যের রাজকীয় আবহও। ছিল আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের অন্যতম বিশেষত্ব ঐতিহ্যবাহী মোগলাই খাবার।

পুরনো রেসিপি ও রন্ধনশৈলীতে তৈরি বিভিন্ন পদের স্বাদ অতিথিদের সামনে তুলে ধরেছে এ অঞ্চলের সমৃদ্ধ খাদ্যঐতিহ্যের পরিচয়। খাবার পরিবেশনেও ছিল বিশেষ আয়োজন। মোগল পোশাকে পরিবেশনকর্মীদের উপস্থিতি এবং রেস্টুরেন্টের সাজসজ্জা মিলিয়ে অতিথিরা পান রাজকীয় ভোজের অনুভূতি। একদিকে নব্বইয়ের দশকের হিন্দি গান, অন্যদিকে মোগলাই খাবারের ঐতিহ্যবাহী স্বাদ, দুইয়ের সমন্বয়েই ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ হয়ে উঠেছে সাধারণ নৈশভোজের চেয়ে আলাদা।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রতি শুক্রবার সংগীতের ভিন্ন ভিন্ন ধারা নিয়ে সাজানো হচ্ছে এ আয়োজনের একেকটি পর্ব। ফলে প্রতিবারই থাকছে নতুন অভিজ্ঞতা ও নতুন আবহ। নব্বইয়ের দশকের হিন্দি গানের পর আগামী ২০ নভেম্বর পরিবেশিত হবে নজরুলগীতি। ২৭ নভেম্বর থাকবে কালজয়ী বাংলা গান। ৪ ডিসেম্বর পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর পরিবেশিত হবে লোকসংগীত।

সব মিলিয়ে সংশ্লিষ্টরা জানান, ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ যেন মনে করিয়ে দেয়, কিছু গান কখনো পুরনো হয় না। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু হৃদয়ে জায়গা করে নেওয়া সুরগুলো থেকে যায় একই রকম আপন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজকীয় ভোজের সঙ্গে জমেছিল জনপ্রিয় হিন্দি গানের আসর

আপডেট সময় ১০:২৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬