ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

সাভার-আশুলিয়ায় ৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রম আইনের ১৩(১) ধারায় এসব কারখানা বন্ধ করা হয়েছে।

এদিকে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও জামগড়া ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতির মুখে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা এড়াতে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েনসহ সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, টানা শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার জিরাবো এলাকায় অরুণিমা গ্রুপের অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশিং লিমিটেড এবং সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে মঙ্গলবার একই ধারায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ গ্রুপের নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড ও কেইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের অর্থ হলো ‘নো ওয়ার্ক, নো পে’। অর্থাৎ এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সরেজমিনে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। তবে জামগড়া ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কর্মবিরতি শুরু করে ভেতরে অবস্থান নেন।

একপর্যায়ে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে তারা কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় কয়েকজন আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় সরে গিয়ে বাড়ি ফিরে যান।

শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু। তিনি বলেন, এ ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকরা মজুরি থেকে বঞ্চিত হন। এতে তাদের মধ্যে ক্ষোভ আরো বাড়তে পারে এবং আন্দোলন উসকে দেওয়ার আশঙ্কা রয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি আগের দিনের তুলনায় অনেক ভালো ছিল। অধিকাংশ কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন স্বাভাবিক রয়েছে। সকালে জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান। পরে আরও একটি কারখানার শ্রমিকদের বেরিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। সব মিলিয়ে ছয়টি কারখানার শ্রমিকরা কাজ না করে বেরিয়ে গেছেন।

তিনি আরও বলেন, একটি কারখানার কয়েকটি ফ্লোরের শ্রমিকরা বেরিয়ে যাওয়ার পাশাপাশি এএম ডিজাইনের কারখানার গেটে একজনকে ঢিল ছুড়তে দেখা যায়। পরে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় পাঠানো হয়েছে। বাইরের একটি মহলের ইন্ধনে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ বন্ধের আহ্বানে শ্রমিকরা নির্দিষ্ট কোনো দাবি-দাওয়া ছাড়াই কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ঢাকা জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। শ্রমিক, এলাকাবাসী ও বাড়ির মালিকদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কাজে ফিরে যাওয়ার বিষয়ে সচেতন করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, সাভার-আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। অধিকাংশ পোশাক কারখানা খোলা এবং শ্রমিকরা কাজ করছেন। দুই-একটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে থাকায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

তিনি বলেন, শ্রমিকদের আবেগকে পুঁজি করে কুচক্রী মহল ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যরা শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবিলা করেছে। কারখানার মালিক ও শ্রমিক নেতারাও সহযোগিতা করছেন। সরকারের উদ্যোগে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং আগামী জানুয়ারি থেকে শ্রমিকরা বর্ধিত বেতন পাবেন। পাশাপাশি প্রতি মাসে ১০ কেজি করে চাল দেওয়ার বিষয়টিও রয়েছে।

কাজে যোগ না দেওয়া বা কাজ না করা শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলাকারী ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে জানিয়ে এসপি বলেন, সাভার-আশুলিয়াসহ দেশের কোথাও কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

সাভার-আশুলিয়ায় ৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৬:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬