ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স

দেশে ফেরা নয়, বরং জনগণের ওপর প্রতিশোধ নেওয়া এবং দেশকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন করাই শেখ হাসিনার মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, এ কারণেই দেশে নতুন করে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘাসিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে স্বদেশী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘জনগণ গণহত্যাকারীদের আর ক্ষমা করবে না। জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে এবং গণহত্যা চালিয়ে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়েছেন। অথচ ক্ষমতাচ্যুতির দুই বছর পেরিয়ে গেলেও তার কিংবা তার দলের নেতাকর্মীদের পক্ষ থেকে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, ন্যূনতম অনুশোচনাও দেখা যায়নি। তাহলে জনগণ তাদের কেন ক্ষমা করবে?’

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তিনি দেশে ফিরে আসতে চান, ভালো কথা। কিন্তু দেশে ফেরার কথা বলে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কেন? অতীত অভিজ্ঞতা বলে, তিনি যা বলেন, তা করেন না। গণ-অভ্যুত্থানের আগে বলেছিলেন, পালাবেন না; অথচ শেষ পর্যন্ত পালিয়ে গেছেন। এখন দেশে ফেরার কথা বললেও বাস্তবে তিনি ফিরবেন না।

দেশে চলমান সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খুনি, সন্ত্রাসী ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ অবস্থান নিলেই পুলিশ পেটোয়া বাহিনী হয়ে যায় না। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা রাষ্ট্রের দায়িত্ব। কুশীলতার জন্য সুশীলতা নয়। সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা মানুষের জানমালের ক্ষতি করার অধিকার কারো নেই।’

এ সময় তিনি নিজ নিজ এলাকায় ‘ফ্যাসিস্টদের দোসরদের’ গতিবিধির ওপর কড়া নজর রাখার এবং তাদের যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স

আপডেট সময় ০৭:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬