ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘বগুড়ার অবকাঠামোগত উন্নয়নে প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। আগামী তিন বছরে জেলার সাতটি সংসদীয় আসনে রাস্তাঘাট, সেতু, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়নকাজে এ অর্থ ব্যয় করা হবে।

এ ছাড়া চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে বগুড়া সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে করতোয়া নদী পুনঃখনন, সিরাজগঞ্জ-বগুড়া রেল সংযোগ এবং বগুড়া বিমানবন্দরে ড্রোন উৎপাদন কেন্দ্র ও শিল্প স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাবনা রয়েছে।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে উত্তরাঞ্চলের বহুল প্রচারিত দৈনিক বগুড়ার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘বগুড়ার সাতটি সংসদীয় আসনে প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। সমানভাবে বরাদ্দ দেওয়া হলে প্রতিটি আসনে প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ করা সম্ভব হবে। আগামী তিন বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।’

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী বগুড়ায় আসতে পারেন। এ সময় করতোয়া নদী পুনঃখনন, সিরাজগঞ্জ-বগুড়া রেল সংযোগ এবং বগুড়া বিমানবন্দরে ড্রোন উৎপাদন কেন্দ্র ও শিল্প স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাবনা রয়েছে।’

বগুড়ার উন্নয়নে স্থানীয় সুধীজন, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর ঐক্যের প্রশংসা করে মীর শাহে আলম বলেন, ‘সবাই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছেন। এই ঐক্য ধরে রাখতে পারলে বগুড়ার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে ধৈর্য ধরতে হবে। দলের নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ তৈরির উদ্যোগ চলছে। বগুড়ায় ওয়াসা প্রতিষ্ঠিত হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে। রবিবার সংসদে বিলটি উত্থাপন ও পাস হলে সেখানেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

এ ছাড়া আগামী দিনে উপজেলা নির্বাচনসহ বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী কাজ করার সুযোগ থাকবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘কোনও ধরনের গ্রুপিং বা অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়ানো যাবে না। এমন কোনও কর্মকাণ্ড করা যাবে না, যাতে দলের দুর্নাম হয় কিংবা বগুড়ার উন্নয়ন বাধাগ্রস্ত হয়। কোনও বিতর্কের কারণে যেন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন: প্রতিমন্ত্রী শাহে আলম

আপডেট সময় ০৪:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬