ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাটের সম্ভাবনা দেখলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পাটের তৈরি ১২৯ ধরনের পরিবেশবান্ধব পণ্য ঘুরে দেখেন তিনি।

প্যাভিলিয়নে উপস্থিত যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থভাবে বেঁচে থাকা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে আন্তালিয়ায় সম্মেলনস্থলের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়নে যান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

প্যাভিলিয়নে প্রদর্শিত পাটের তৈরি বিভিন্ন পণ্য ঘুরে দেখেন তারেক রহমান। এসব পণ্যের ব্যবহার, উৎপাদনপ্রক্রিয়া এবং আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জানতে চান তিনি।

এ সময় প্যাভিলিয়ন পরিদর্শনে আসা শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে তাঁদের আগ্রহের কথা জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, এসব পণ্য সম্পর্কে আরও জানতে এবং এ বিষয়ে পড়াশোনা করতে তারা আগ্রহী।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, জুতা, ব্লেজারসহ বিভিন্ন ধরনের ছোটখাটো সামগ্রী মিলিয়ে মোট ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। পরিবেশবান্ধব এসব পণ্যের আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

তারা আরো জানান, কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করছেন। পাটজাত পণ্যের প্রতি তাদের আগ্রহ রয়েছে।

তাদের অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাটের সম্ভাবনা দেখলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬