ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

জামায়াতকর্মীদের বিরুদ্ধে ছাত্রদলকর্মীসহ ৩ জনকে মারধরের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের কর্মীসহ তিনজনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীদের বিরুদ্ধে। বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে কালীগঞ্জ থানার অদূরে মুরগি হাটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ছাত্রদল কর্মী তৌফিক (২৪), আলমগীর হোসেন (৫০) ও মাহবুর রহমান (৩০)।

জানা গেছে, বুধবার রাতে তুচ্ছ ঘটনা কেন্দ্র আসাদুলসহ ২০ থেকে ২৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ছাত্রদলের কর্মীসহ তিনজনকে পিটিয়ে জখম করেন। পরে স্থানীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, ‘ভুক্তভোগীরা থানায় অভিযোগ দেওয়ার জন্য এসেছেন।

এ ব্যাপারে প্রয়োজনীও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

জামায়াতকর্মীদের বিরুদ্ধে ছাত্রদলকর্মীসহ ৩ জনকে মারধরের অভিযোগ

আপডেট সময় ১০:৩০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬