ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে এক রাতে ৬৮ জনকে পুশইন

সিলেট ও সুনামগঞ্জের তিন সীমান্ত দিয়ে একরাতে আরও ৬৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৮ মে) ভোরে সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।

পুশইন করা নারী-পুরুষ সবাইকে আটক করেছে বিজিবির টহল দল। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ২২ জন নারী ও ২৮ জন শিশু। আটকদের বাড়ি কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাট এলাকায়।

বুধবার সকালে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, ৪৮ বিজিবির অধীনস্ত তিনটি সীমান্ত দিয়ে কয়েকটি গ্রুপে বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ৬৮ জনকে পুশইন করে বিএসএফ। পুশইন করা সবাইকে সকালের মধ্যেই আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ঝিংগাবাড়ি এলাকা থেকে পুশইন করা ৬টি পরিবারের ২০ জন সদস্যকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু। আটক সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

অন্যদিকে বিজিবির অপর একটি টহল দল সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির অন্তর্গত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন এলাকা থেকে আরও ৩২ জনকে আটক করে। আটকরা ৫টি পরিবারের সদস্য। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ১০ জন নারী ও ১৫ জন শিশু। আটকদের মধ্যে কুড়িগ্রামের ১৯ জন, যশোরের ৯ জন ও বাগেরহাটের বাসিন্দা ৪ জন।

এছাড়াও সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির অন্তর্গত ছনবাড়ি এলাকা থেকে আরও ৫ পরিবারের ১৬ জনকে আটক করেছে বিজিবি। তাদেরকেও বিএসএফ পুশইন করেছে। আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ৪৮ বিজিবির আওতাধীন সিলেটের তিনটি সীমান্ত এলাকা দিয়ে কয়েকটি গ্রুপে ৬৮ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের সবাইকে সীমান্ত এলাকা থেকে আটক করেছে বিজিবির টহল দল। আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে এক রাতে ৬৮ জনকে পুশইন

আপডেট সময় ১১:৪৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫