ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’

শীতকে সামনে রেখে নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল এর জনপ্রিয় বেডিং পণ্যের ব্র্যান্ড ‘কমফি’। শীতের আরাম, উষ্ণতা ও নান্দনিকতার সমন্বয়ে নতুন এই কালেকশনে রয়েছে আধুনিক ও রুচিশীল ডিজাইন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই কমফি কমফোর্টার-২০২৬ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমানে গ্রাহকরা কমফোর্টারের ক্ষেত্রে শুধু উষ্ণতা বা আরামকেই প্রাধান্য দেন না, বরং পণ্যের ডিজাইন, গুণগত মান ও নান্দনিকতার প্রতিও সমান গুরুত্ব দেন। ক্রেতাদের পরিবর্তিত পছন্দ ও প্রয়োজন বিবেচনায় নিয়েই কমফি আরামদায়ক ও মানসম্মত ডিজাইনের ১৩টি নতুন কমফোর্টার বাজারে এনেছে।”

তিনি আরও বলেন, “কমফি সবসময় গ্রাহকদের জীবনযাত্রাকে আরও আরামদায়ক করতে মানসম্মত ও আধুনিক বেডিং পণ্য তৈরিতে কাজ করে যাচ্ছে। নতুন কমফি কমফোর্টার-২০২৬ সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ। ভবিষ্যতেও গ্রাহকদের চাহিদা ও পছন্দ অনুযায়ী কমফি নতুন ডিজাইন, উন্নত মান এবং বৈচিত্র্যময় বেডিং পণ্য বাজারে নিয়ে আসবে।”

গ্রাহকদের শীতকালীন আরাম ও আধুনিক জীবনযাত্রার প্রয়োজনকে বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে নতুন ‘কমফি কমফোর্টার-২০২৬’ । এর শেল ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে ১৪০ জিএসএমের ১০০% পলিয়েস্টার মাইক্রোফাইবার ফেব্রিক এবং ভেতরে রয়েছে ৮ আউন্স পলিয়েস্টার ফাইবারের প্যাডিং। প্রতিটি কমফোর্টারের ওজন প্রায় ২৫০০ গ্রাম ±১০০ গ্রাম। কমফোর্টারটির ডাবল সাইজের পরিমাপ ২৩৩ সেমি X ২০৮ সেমি।

আধুনিক ডিজাইন, আরামদায়ক মাইক্রোফাইবার ফেব্রিক এবং পলিয়েস্টার ফাইবারের প্যাডিংয়ের সমন্বয়ে তৈরি নতুন এই কমফোর্টার শীতের রাতে উষ্ণতা ও স্বাচ্ছন্দ্যের পাশাপাশি ঘরের সৌন্দর্য্যেও যোগ করবে নতুন মাত্রা।

নতুন কমফি কমফোর্টার-২০২৬ বর্তমানে Othoba.com, বেস্ট বাই, স্বপ্ন, মিনাবাজার, দারাজসহ সারা দেশের বিভিন্ন নির্বাচিত বিক্রয়কেন্দ্র এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ট্যাংক ব্যবসার নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, কমফি কমফোর্টারের ব্র্যান্ড ম্যানেজার মিফতা উল জান্নাত, অপারেশন ম্যানেজার মো. মকুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’

আপডেট সময় ০৮:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬