ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

‘আপনার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দেব’, মাকে বললেন আরহান

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ছেলে আরহান খানের ২৪তম জন্মদিন ছিল ৯ নভেম্বর। বিশেষ এই দিনে ছেলের শৈশব থেকে বর্তমান সময়ের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মালাইকা।

সেই পোস্টে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে বিশেষ মন্তব্য করেছেন আরহান।

ছবির ক্যারোসেলে ছোটবেলার বিভিন্ন মুহূর্তের পাশাপাশি আরহানের সাম্প্রতিক ছবিও তুলে ধরেন মালাইকা। শেষের ছবিতে ছিল জন্মদিনের কেক এবং মা-ছেলের একটি সেলফি। ছবিগুলোর সঙ্গে মালাইকা লেখেন, ‘এমন কোনো পাহাড় নেই, যা পেরিয়ে যেতে পারব না।

শুভ জন্মদিন, আমার ছোট্ট ছেলে। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।’

মায়ের সেই পোস্টে মন্তব্য করে আরহান লেখেন, ‘মা, আপনার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দেব।’

এদিকে ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা আরবাজ খানও।

ছেলেকে গালে চুমু খাওয়ার একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ২৪ বছর ধরে আরহানকে ভালোবেসে আসছেন এবং তাকে নিয়ে গর্বিত। জীবনের প্রতিটি মুহূর্তে ছেলের পাশে থাকার কথাও জানান তিনি। আরহানকে বড় স্বপ্ন দেখতে, বিনয়ী থাকতে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে উৎসাহ দেন আরবাজ।

এ ছাড়া ফারাহ খান, সোফি চৌধুরী, ভাবনা পান্ডে, অমৃতা অরোরা, সীমা সাজদেহ, চাঙ্কি পান্ডে ও ডিনো মোরিয়াসহ আরো অনেকে আরহানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৯৮ সালে বিয়ে করেছিলেন মালাইকা অরোরা ও আরবাজ খান।

২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও ছেলে আরহানের দায়িত্ব যৌথভাবে পালন করছেন তারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

‘আপনার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দেব’, মাকে বললেন আরহান

আপডেট সময় ১২:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬