ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। শেখ হাসিনার ক্ষেত্রে অনেক মৌলিক অধিকার কার্যকর হবে না বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

শেখ হানিনার পাসপোর্ট দেওয়ার অনুরোধ করে দেওয়া একটি আবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। অনেক মৌলিক মানবাধিকার এখানে কার্যকর হবে না। কারণ তিনি সাজাপ্রাপ্ত অপরাধী।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়াতে দেশে আনা হবে তা এখানে ম্যাটার করে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।’

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম নতুন মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।’

দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুনসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন থামেনি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে

আপডেট সময় ১২:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬