ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

থার্ড টার্মিনাল চুক্তি চূড়ান্ত করতে আজ বোর্ডসভা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ বেবিচকের পরিচালনা পর্ষদের সভায় এসব শর্তাবলি বিশদ পর্যালোচনার পর অনুমোদন পাওয়ার কথা রয়েছে। এরপর সভার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছে বেবিচকের একজন ঊর্ধতন কর্মকর্তা। এর আগে টার্মিনাল পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে তুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্তের পর প্রতিষ্ঠানটির দেওয়া বেশ কিছু শর্ত নিয়ে নানা মহলে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এ ছাড়া থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা অব্যাহত রাখতে দৌড়ঝাঁপ শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টার্মিনালটিতে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানের জন্য ইতোমধ্যে বেবিচকের কাছে আনুষ্ঠানিকভাবে লাইসেন্সের আবেদন জানিয়েছে তারা। একইসঙ্গে লাইসেন্স প্রদান প্রক্রিয়াটি যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হয়, সে ব্যাপারে বেবিচককে বিশেষ অনুরোধ

জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বেবিচকের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। আগামীকাল বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আগামী ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) থার্ড টার্মিনালটি সীমিত পরিসরে বা আংশিক চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে জাইকার অর্থায়নে নির্মিত এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়ার প্রক্রিয়ায় সরকারের দেওয়া বড় ধরনের ছাড় ও শর্তগুলো নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা এবং অসন্তোষ বিরাজ করছে। তাড়াহুড়ো করে চুক্তি চূড়ান্ত করতে গিয়ে জাতীয় স্বার্থ, দেশের বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা ও রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে- তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে সমালোচনা হয় সংসদীয় কমিটির বৈঠকেও। বিশেষ করে টার্মিনালের পরিচালনা, রাজস্ব ভাগাভাগি এবং চুক্তির বিভিন্ন ধারা নিয়ে আপত্তি ওঠে। এ অবস্থায় বেবিচকের বোর্ড সভায় স্পর্শকাতর শর্তগুলো পুনরায় পর্যালোচনা করে চূড়ান্ত রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২-এর গ্রাউন্ড হ্যান্ডেলিং এককভাবে পরিচালনা করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে লাগেজ সরবরাহে বিলম্ব, মালামাল হারানো, দুর্বল সেবার মান এবং দক্ষ জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন বিমান সংস্থার পক্ষ থেকে একাধিকবার তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বিশ্বমানের সেবা নিশ্চিত করতেই থার্ড টার্মিনালে বিদেশি অভিজ্ঞ কনসোর্টিয়ামকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এমন পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন করে লাইসেন্স চাওয়ার বিষয়টি এভিয়েশন খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার আলোচনা থাকলেও আগামী ১৬ ডিসেম্বর থেকে এ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ লক্ষ্যে গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস প্রোভাইডার (জিএইচএসপি) লাইসেন্সের কার্যপরিধি সম্প্রসারণ করে থার্ড টার্মিনালকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

গত ২৮ অক্টোবর বেবিচক চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এই আবেদন জানান। এর আগে গত মাসে বেবিচকের কাছে চারটি বিদেশি প্রতিষ্ঠানের তালিকা জমা দেয় টার্মিনাল পরিচালনা কাজের দায়িত্বে থাকা জাপানি কনসোর্টিয়াম। এর মধ্যে রয়েছে সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানাটা ও যুক্তরাজ্যভিত্তিক মেনজিস এভিয়েশন।

আমাদের সময়ের হাতে আসা বিমানের জিএইচএসপি লাইসেন্সে আবেদনের চিঠিটি বিশ্লেষণ করে দেখা যায়, বেবিচকের গত ১৯ অক্টোবরের এক চিঠির মাধ্যমে জানানো হয়েছিল যে, সিভিল এভিয়েশন অ্যাক্ট-২০১৭ ও এএনও (গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস)-২০১৮ অনুযায়ী বিমানের বিদ্যমান লাইসেন্সে কেবল টার্মিনাল-১ ও ২ উল্লেখ রয়েছে। ১৬ ডিসেম্বর থেকে থার্ড টার্মিনালে কার্যক্রম শুরুর জন্য বেবিচকের লাইসেন্স প্রক্রিয়াকরণে ন্যূনতম এক মাস সময় প্রয়োজন হওয়ায় দ্রুত আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। বিমান জানিয়েছে, থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় লাইসেন্স ফি ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে ও সেবা প্রদানের প্রস্তুতি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রস্তুতির বিবরণ তুলে ধরে চিঠিতে বলা হয়, বিমানের আন্তর্জাতিক আইওএসএ ও আইসাগো সনদ এবং কার্গো অপারেশনের জন্য আরএ৩ সনদ রয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম আইএটিএ-র আন্তর্জাতিক মানদ- অনুযায়ী পরিচালিত হচ্ছে। থার্ড টার্মিনাল একটি বৃহৎ স্থাপনা হওয়ায় এর ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে অতিরিক্ত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই) কেনার কাজ চলমান রয়ে
ছে।

এ ছাড়া বিমানের গ্রাউন্ড সার্ভিস ম্যানুয়াল, জিএসই অপারেশন ম্যানুয়াল, ডেঞ্জারাস গুডস ম্যানুয়ালসহ সব ধরনের নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে ও বিমান ট্রেনিং সেন্টার (বিএটিসি) থেকে কর্মীদের নিয়মিত বাধ্যতামুুলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, থার্ড টার্মিনালে একের অধিক গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাদানকারী প্রতিষ্ঠান থাকবে। তাই বিমানকে মোট কার্যক্রমের যতটুকু শতাংশ বরাদ্দ দেওয়া হবে, সক্ষমতা সেই অনুযায়ী মূল্যায়ন করা যৌক্তিক হবে। পাশাপাশি জাপানি কনসোর্টিয়াম (এসডব্লিউজি)-এর অভিমত অনুযায়ী, থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা একবারে না হয়ে এক বছর সময়ব্যাপী পর্যায়ক্রমে চালু করা উচিত। এ ছাড়া অনুমোদন প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় সময় ও আগামী ১৬ ডিসেম্বরের সময়সূচি মাথায় রেখে ত্বরিত গতিতে বিমানের জিএইচএসপি লাইসেন্সে থার্ড টার্মিনাল যুক্ত করার জোর দাবি জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল চুক্তি চূড়ান্ত করতে আজ বোর্ডসভা

আপডেট সময় ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬