ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক Logo একই সুরে বিদায়, শেষ গোলও পেনাল্টিতে; মেসি-রোনালদো-নেইমারের এক অদ্ভুত মিল Logo বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ Logo বাজার মূলধন কমলো ৯২৩ কোটি টাকা, লেনদেন বাড়লো ১৭ শতাংশ Logo সাত ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট আজ Logo মরক্কোর মেয়ে, কানাডার নাগরিক, চাঁদাবাজির মামলায় এবার ভারতের আদালতে নোরা Logo তানজিন তিশা ও অথৈর সদস্য পদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত Logo ‘রামায়ণ’-এ শূর্পণখার মেকআপে ৪ ঘণ্টা লাগত রাকুলের Logo অস্কারজয়ী নির্মাতা সেবাস্তিয়ান লেলিও মারা গেছেন Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা, নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

তারুণ্যের সম্ভাবনা কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

দেশের তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ইতিহাস সম্পর্কে সচেতন তরুণ সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ কখনো পথ হারাবে না।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাসী মানুষের কাছে ৭ নভেম্বর একটি গৌরবোজ্জ্বল দিন। এদিন শত্রু ও মিত্রকে চিহ্নিত করার উপলক্ষ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতেও ছিল, এখনো তা বন্ধ হয়নি।

তারেক রহমান বলেন, ‘একই অপশক্তি মহাজোটের আড়ালে দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। পরবর্তী সময়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়েও ৭ নভেম্বরের সেই অপশক্তির পরাজয় ঘটেছে।

তিনি বলেন, ‘বর্তমান প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন থেকে ঐক্যবদ্ধ থাকলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে না। তরুণরা বারবার প্রমাণ করেছে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তারা কোনো আপস করে না।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তরুণদের মধ্যে থাকা সব সম্ভাবনা বিকশিত করার পাশাপাশি জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিতে বদ্ধপরিকর।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

তারুণ্যের সম্ভাবনা কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:২৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬