ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সাধারণ ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বাংলাদেশের সরকারি ছুটিতে ও সোমবার দীপাবলিতে (কালীপূজা) ভারত সরকারের সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটিতে শনিবার (৭ নভেম্বর) ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। রবিবার সকাল থেকে সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, সরকারি ছুটির কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এআই খাতের স্বর্ণযুগ কি শেষ?

বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় ০১:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬