ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক Logo একই সুরে বিদায়, শেষ গোলও পেনাল্টিতে; মেসি-রোনালদো-নেইমারের এক অদ্ভুত মিল Logo বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ Logo বাজার মূলধন কমলো ৯২৩ কোটি টাকা, লেনদেন বাড়লো ১৭ শতাংশ Logo সাত ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট আজ Logo মরক্কোর মেয়ে, কানাডার নাগরিক, চাঁদাবাজির মামলায় এবার ভারতের আদালতে নোরা Logo তানজিন তিশা ও অথৈর সদস্য পদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত Logo ‘রামায়ণ’-এ শূর্পণখার মেকআপে ৪ ঘণ্টা লাগত রাকুলের Logo অস্কারজয়ী নির্মাতা সেবাস্তিয়ান লেলিও মারা গেছেন Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা, নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

ভিনিসিয়ুসকে কঠোর বার্তা মরিনহোর

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সের ঘাটতি, মাঠের বিতর্ক এবং নিষেধাজ্ঞা—সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

তার জায়গায় দারুণ পারফর্ম করছেন ইয়ান দিয়োমান্দে।

তাই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও একাদশে জায়গা নিশ্চিত নয় ভিনিসিয়ুসের। এমনই কঠোর বার্তা তাকে দিয়েছেন রিয়াল কোচ জোসে মরিনহো।

শুক্রবার সংবাদ সম্মেলনে মরিনহো স্পষ্ট করেছেন, কোনো খেলোয়াড়ের জন্য দলের স্বার্থ বিসর্জন দেবেন না তিনি।

পর্তুগিজ কোচ বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল। কোনো খেলোয়াড়কে সুবিধা দিতে গিয়ে আমি দলের ক্ষতি করতে চাই না। ভিনিসিয়ুস যখন স্বাভাবিক ছন্দে ফিরবে এবং খেলার জন্য প্রস্তুত হবে, তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব।’

গত মাসে ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখে চার ম্যাচের নিষেধাজ্ঞা পান ভিনিসিয়ুস।

আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তার সেই নিষেধাজ্ঞা শেষ হবে। তাকে ছাড়াও অবশ্য দারুণ ছন্দে আছে রিয়াল। সর্বশেষ লিগে টানা তিন ম্যাচে জয় পেয়েছে তারা। মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকোতেও’ জয়ের স্বাদ পেয়েছে রিয়াল।

ভিনিসিয়ুসের জায়গায় দারুণ ছন্দে আছেন দিয়োমান্দে।

শেষ ছয় ম্যাচে করেছেন ৪ গোল। সঙ্গে তিনটি অ্যাসিস্ট। এমন পারফরম্যান্সে একাদশে নিজের জায়গা শক্ত করেছেন আইভরি কোস্টের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ভিনিসিয়ুসকে কঠোর বার্তা মরিনহোর

আপডেট সময় ১০:৪৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬