ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌধুরী খালেদ ইবনে ইউসুফের ইন্তেকাল Logo অনলাইনে সেবা দিলেই ডিজিটাল রূপান্তর নয় : তথ্যপ্রযুক্তিমন্ত্রী Logo ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না Logo আমির হামজার নারীঘটিত বিষয়ে আগেই জানতেন জামায়াতের আমির Logo নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় Logo পদত্যাগের আগে নিষ্ক্রিয় ছিলেন সামান্তা, এনসিপি বেকায়দায় পড়বে না: সারোয়ার তুষার Logo অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের Logo মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির Logo ‘জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?’ Logo শীতে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস

কদমতলীতে ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

রাজধানীর কদমতলীর পোস্তগোলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে উঠে গেছে একটি ট্রাক। এ ঘটনায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও মো. জাকির হোসেন (৫০)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় নিহত দুই অটোরিকশাচালক যাত্রীর অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক ওই দুই অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে উঠে যায়। এতে তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ২৫ মিনিটে জাহাঙ্গীর পোদ্দারকে মৃত ঘোষণা করেন। অপর আহত জাকির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জাকির হোসেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জিন্নাত আলীর ছেলে। তিনি কদমতলীর মোহাম্মদবাগের পাকার মাথা এলাকায় বসবাস করতেন।

অন্যদিকে, জাহাঙ্গীর পোদ্দার পটুয়াখালী সদর উপজেলার শাহআলম পোদ্দারের ছেলে।

তিনি শ্যামপুর এলাকায় থাকতেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত জাহাঙ্গীর পোদ্দারের সহকর্মী হৃদয় জানান, এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন এবং অপরজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চৌধুরী খালেদ ইবনে ইউসুফের ইন্তেকাল

কদমতলীতে ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

আপডেট সময় ১০:২০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬