ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌধুরী খালেদ ইবনে ইউসুফের ইন্তেকাল Logo অনলাইনে সেবা দিলেই ডিজিটাল রূপান্তর নয় : তথ্যপ্রযুক্তিমন্ত্রী Logo ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না Logo আমির হামজার নারীঘটিত বিষয়ে আগেই জানতেন জামায়াতের আমির Logo নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় Logo পদত্যাগের আগে নিষ্ক্রিয় ছিলেন সামান্তা, এনসিপি বেকায়দায় পড়বে না: সারোয়ার তুষার Logo অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের Logo মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির Logo ‘জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?’ Logo শীতে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দগ্ধরা হলেন- আহাদ (১৯), আবদুল্লাহ (১৮), আশরাফুল (২৬) ও নাঈম (২৫)। তাদের মধ্যে আহাদের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে।

গাজীপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার হিরন মিয়া জানান, রাত ৮টা ৪০ মিনিটে গাজীপুরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ এর সিলিন্ডারে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। ৮টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে ও সাড়ে ৯টায় সম্পূর্ণ নির্বাপণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে দুই জন আহত হওয়ার কথা জানা গেলেও ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি।

তবে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, গাজীপুরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ আগুনের ঘটনায় চার জন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) সুলতান মাহমুদ শিকদারের বরাত দিয়ে বলেন, দগ্ধদের মধ্যে আহাদের শরীরের ৫৫, আবদুল্লাহর শরীরের ২০, আাশরাফুলের ১৫ ও নাঈমের চার শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও বলেন, আবদুল্লাহ, আহাদ ও আবদুল্লাহকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি মেডিক্যাল ইউনিটে (এমএইচডিইউ) ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আহাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নাঈমকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চৌধুরী খালেদ ইবনে ইউসুফের ইন্তেকাল

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় ১০:১৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬