ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়বহির্ভূত সম্পদ অর্জন: ব্যবসায়ী সালাহউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা Logo আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে: ইরান Logo বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ Logo হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান Logo কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী Logo এসিল্যান্ড হলেন ৬২ কর্মকর্তা, তালিকা প্রকাশ Logo বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখলে অর্ধেক মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব : ডিএসসিসি Logo হিমায়িত খাদ্য রপ্তানি খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি Logo মানহীন মেডিকেল কলেজ আর কাউকে করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট দলের উসকানি আছে

আয়বহির্ভূত সম্পদ অর্জন: ব্যবসায়ী সালাহউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৩৫ কোটি ৫৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে ব্যবসায়ী মো. সালাহউদ্দিন রিপনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৪ নভেম্বর) দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের অনুসন্ধানে সালাহউদ্দিন রিপনের নামে দায়-দেনা বাদে মোট ৩৯ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৩৩৫ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, ২০০৭-২০০৮ থেকে ২০২০-২০২১ করবর্ষ পর্যন্ত তার গ্রহণযোগ্য বৈধ আয় ছিল ৮ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ১৩৫ টাকা। এ সময়ে তার মোট ব্যয় ছিল ৪ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৫৯৬ টাকা। ফলে তার বৈধ সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৫৩৯ টাকা।

দুদকের হিসাব অনুযায়ী, বৈধ সঞ্চয়ের বাইরে তার অর্জিত সম্পদের পরিমাণ ৩৫ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৭৯৬ টাকা, যা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

অনুসন্ধানে আরও দেখা যায়, সালাহউদ্দিন রিপন তার সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ অর্জনের উৎস হিসেবে ব্যবসার আয় উল্লেখ করেছেন। তবে এ তথ্যের সত্যতা পাওয়া যায়নি। ২০০৭-২০০৮ থেকে ২০২০-২০২১ করবর্ষ পর্যন্ত তার ব্যবসা থেকে আয় ছিল ৫ কোটি ৭৪ লাখ ১৯ হাজার ৬৭৫ টাকাসহ মোট গ্রহণযোগ্য বৈধ আয় ৮ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ১৩৫ টাকা। অথচ ওই সময়ে তিনি ৪১ কোটি ৯২ লাখ ২৩ হাজার ৮৭৫ টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন।

দুদকের অভিযোগ, অসৎ উপায় ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদকে বৈধ করার উদ্দেশ্যে ব্যবসার আয় থেকে এসব সম্পদ অর্জনের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন তিনি।

এ ঘটনায় সালাহউদ্দিন রিপনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ও ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

আয়বহির্ভূত সম্পদ অর্জন: ব্যবসায়ী সালাহউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

আয়বহির্ভূত সম্পদ অর্জন: ব্যবসায়ী সালাহউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৮:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬