ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়বহির্ভূত সম্পদ অর্জন: ব্যবসায়ী সালাহউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা Logo আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে: ইরান Logo বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ Logo হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান Logo কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী Logo এসিল্যান্ড হলেন ৬২ কর্মকর্তা, তালিকা প্রকাশ Logo বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখলে অর্ধেক মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব : ডিএসসিসি Logo হিমায়িত খাদ্য রপ্তানি খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি Logo মানহীন মেডিকেল কলেজ আর কাউকে করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট দলের উসকানি আছে

হিমায়িত খাদ্য রপ্তানি খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা জোরদারে উদ্যোক্তাদের ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ২ হাজার কোটি টাকার প্রাক্‌-অর্থায়ন তহবিলের আওতায় চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত এ তহবিলের আওতায় হিমায়িত চিংড়ি, মাছ, মৎস্যজাত পণ্য এবং অন্যান্য হিমায়িত খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা মাত্র ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহিন হাওলাদার এবং এসএমই-এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, যুগ্ম পরিচালক তানজিয়া সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংকের অর্থায়নে রপ্তানিযোগ্য হিমায়িত খাদ্যপণ্যের কাঁচামাল সংগ্রহ, বাণিজ্যিক চাষাবাদ, কারখানার আধুনিকায়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়, হিমাগার ও কোল্ড স্টোরেজ স্থাপন এবং বন্ধ বা আংশিক বন্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা পুনরায় চালুর সুযোগ তৈরি হবে।

এনআরবিসি ব্যাংক পিএলসির পক্ষ থেকে জানানো হয়, দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ এবং উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে ব্যাংকটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলা৭১নিউজ/হোসেন

Tag :
জনপ্রিয় সংবাদ

আয়বহির্ভূত সম্পদ অর্জন: ব্যবসায়ী সালাহউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

হিমায়িত খাদ্য রপ্তানি খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

আপডেট সময় ০৭:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬