ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট দলের উসকানি আছে

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট দলের লোকজনের উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন এখন আর নেই।

একটি পক্ষ পোশাকশিল্পে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাদের কঠোর হাতে দমন করা হবে।’

আজ বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে শ্রমিক আন্দোলন ও শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

এর আগে সাভারের বিএলআরআইএ এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে।

এরপর শ্রমিকরা কারখানায় কাজে ফিরেছেন। তবে একটি পক্ষ শ্রমিকদের কাজে যোগদানে বাধা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

সরকার ইতিমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি শ্রমিক নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট দলের উসকানি আছে

আপডেট সময় ০৭:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬