ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

ফের বিচ্ছেদের ঘোষণা ‘বেবি ডল’ গায়িকার

ফের ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনিকা কাপুর। স্বামী গৌতম হাথিরামানির সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় নিজেরাই আলাদা হয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন ‘বেবি ডল’খ্যাত এই গায়িকা।

ইনস্টাগ্রাম স্টোরিতে কনিকা লিখেছেন, ‘প্রিয় বন্ধু এবং পরিবার, অনেক চিন্তা-ভাবনার পর আমার স্বামী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়টুকুর জন্য আমি কৃতজ্ঞ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এই কঠিন সময়ে আমরা যেন নিজেদের গোপনীয়তা বজায় রাখতে পারি এবং একটু সহানুভূতি ও সম্মান পাই, সেই অনুরোধই করছি।

এটি কনিকার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায়ী রাজ চান্দকের সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। বিয়ের পর দীর্ঘদিন লন্ডনে সংসার করেছেন। তাদের ঘরে রয়েছে তিন সন্তান—আয়না, সামারা ও যুবরাজ।

তবে ২০১২ সালে সেই দাম্পত্য জীবনেরও অবসান ঘটে। এরপর ভারতে ফিরে এসে সংগীতজগতে নিজের ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দেন কনিকা।

গৌতম হাথিরামানির সঙ্গে কনিকার পরিচয় প্রায় ১৫ বছরের। প্রেমের সম্পর্কে জড়ানোর আগে দীর্ঘদিনের ভালো বন্ধু ছিলেন তারা। এক সাক্ষাৎকারে কনিকা জানিয়েছিলেন, তিনিই প্রথম গৌতমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তাও দুবার।

প্রথমবার ২০১৪ সালে, এরপর ২০২০ সালে। অবশেষে ২০২১ সালের আগস্টে গৌতম তাঁকে বিয়ের প্রস্তাব দেন। পরের বছর, অর্থাৎ ২০২২ সালের ২০ মে লন্ডনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি সংগীত ক্যারিয়ারেও বেশ আলোচিত কনিকা। ২০১৪ সালে সানি লিওন অভিনীত ‘রাগিনি এমএমএস ২’ সিনেমার ‘বেবি ডল’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পান তিনি। মিত ব্রোসের সুরে গানটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একই বছর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার ‘লাভলি’ গানেও কণ্ঠ দিয়ে শ্রোতাদের নজর কাড়েন।

এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন কনিকা। মিত ব্রোস ও ডা. জিউসের সঙ্গে ‘রয়’ সিনেমার ‘চিটিয়া কালাইয়া’, ‘এক পহেলি লীলা’র ‘দেশি লুক’, ‘অল ইজ ওয়েল’-এর ‘নাচান ফার্রাতে’ এবং ‘উড়তা পাঞ্জাব’-এর ‘দা দা দাসে’র মতো গানগুলো তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

ফের বিচ্ছেদের ঘোষণা ‘বেবি ডল’ গায়িকার

আপডেট সময় ০১:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬