ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু Logo ফের বিচ্ছেদের ঘোষণা ‘বেবি ডল’ গায়িকার Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিসি মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর জোর Logo তিতাসে নতুন দুই কূপ খনন করবে সরকার, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস Logo প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা সেই সচিব জনপ্রশাসনে ন্যস্ত Logo কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা? Logo মুক্তির আগেই ‘কিং’-এর স্বত্ব বিক্রির আয় ৬৬৫ কোটি! Logo সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি

তিতাসে নতুন দুই কূপ খনন করবে সরকার, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস

দেশের গ্যাস উৎপাদন বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এসব কূপ থেকে দৈনিক প্রায় ৩ কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে। ১০ বছরে এসব কূপ থেকে পাওয়া গ্যাসের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।

বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্প উপস্থাপন করা হয়।

সভায় মোট ১৪টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। তিতাস গ্যাসক্ষেত্রে নতুন দুটি কূপ খননের প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় প্রথম বছরে একটি কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হতে পারে। আর দেড় বছরের মধ্যে দুটি কূপ থেকেই গ্যাস পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। দৈনিক ৩ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা গেলে আগামী ১০ বছরে মোট ১০ হাজার ৭৪ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে।

এ ছাড়া এসব কূপ থেকে ৬০ হাজার ব্যারেলের বেশি কনডেনসেট বা তরল পেট্রোলিয়াম পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পের প্রকৌশলসংক্রান্ত কাজ ও রিগ ফাউন্ডেশন নির্মাণ করা হবে তৃতীয় পক্ষের মাধ্যমে। এ কাজে দেশি-বিদেশি পরামর্শকেরাও যুক্ত থাকবেন।

এদিকে একনেক সভায় ঢাকা সেনানিবাসের মঈনুল রোডে অফিসারদের বাসস্থান এবং রাজধানীর ঝিগাতলায় সরকারি কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু

তিতাসে নতুন দুই কূপ খনন করবে সরকার, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস

আপডেট সময় ০১:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬