ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু Logo ফের বিচ্ছেদের ঘোষণা ‘বেবি ডল’ গায়িকার Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিসি মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর জোর Logo তিতাসে নতুন দুই কূপ খনন করবে সরকার, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস Logo প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা সেই সচিব জনপ্রশাসনে ন্যস্ত Logo কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা? Logo মুক্তির আগেই ‘কিং’-এর স্বত্ব বিক্রির আয় ৬৬৫ কোটি! Logo সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা সেই সচিব জনপ্রশাসনে ন্যস্ত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত ১ নভেম্বর ঢাকায় ‘এক রুট, এক কম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ মসিউর রহমান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন তিনি।

বক্তব্যে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এই স্লোগানকে হাদিস হিসেবে উল্লেখ করলে অনেকে ভাবতে পারেন, তিনি হয়তো পরবর্তী পদায়নের আশায় প্রধানমন্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন। তবে এটি একটি শাশ্বত বাণী।

তিনি বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সে-ই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ।

তারপরে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।”

এ সময় তিনি আরো বলেন, ‘এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে দেওয়া তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এর মধ্যেই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি করা হলো।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা সেই সচিব জনপ্রশাসনে ন্যস্ত

আপডেট সময় ০১:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬