ওমানের লিমাহ উপকূলের কাছে এমএসভি আল জুসুফি নামের একটি জাহাজে হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাজে থাকা অন্য ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাগরিক ছিলেন।
গতকাল সোমবার সন্ধ্যায় জাহাজটিতে হামলা হয়। এতে আহত এক নাবিক পরে মারা যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত দেশে ফেরানো এবং নিহত ব্যক্তির মরদেহ ভারতে পাঠানোর বিষয়ে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস দেশটির কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। দূতাবাস পরিস্থিতির ওপরও নজর রাখছে।
হামলার নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনা গভীর উদ্বেগজনক।
বাংলা৭১নিউজ/আরএইচ





















