শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’ চীনে ১০৯ তলা ভবনে আঘাত হানল বিমান দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৫৮৯ হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

বিকাশের আয়োজনে মাকে নিয়ে মেহজাবীনের সঙ্গে ফাইভ স্টারে ডিনার বিজয়ীদের

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মায়ের সঙ্গে মায়াময় মুহূর্তের ছবি আর গল্প বিকাশের সঙ্গে শেয়ার করে তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে ফাইভ স্টার হোটেলে মাকে নিয়ে স্পেশাল ডিনার ও আড্ডার সুযোগ পেলেন বিজয়ী ২০ সন্তান।

সম্প্রতি ঢাকার একটি ফাইভ-স্টার হোটেলে মা দিবস উপলক্ষ্যে বিকাশ আয়োজিত ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইনের বিজয়ী ও তাদের মায়েদের সাথে গল্প-আড্ডায় ডিনারে অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিজয়ীরা শেয়ার করেন তাদের মায়ের সঙ্গে তৈরি হওয়া ‘ম্যাজিকাল মোমেন্ট’-এর গল্পগুলো।

মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সন্তানের জন্য সবসময়ই বিশেষ। সেই মুহূর্তগুলো থেকেই কিছু মুহূর্ত আবার হয়ে ওঠে স্মৃতিময়, ম্যাজিকাল। তেমন স্মরণীয় মুহূর্ত আর গল্পকে উপস্থাপন করতেই এই বছর মা দিবস উপলক্ষ্যে ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইনটি নিয়ে আসে বিকাশ।

ক্যাম্পেইনে অংশগ্রহনকারীরা বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করার পর নির্দিষ্ট ওয়েবসাইটে মায়ের সঙ্গে স্মরণীয় ছবি এবং মায়াময় গল্প জমা দেন। জমা দেওয়া গল্প ও ছবির ভিত্তিতে ২০ জনকে ডিনার ও আড্ডার জন্য নির্বাচন করেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com