ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন, আটক ১

রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে রাজিব চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আটককৃত রাজিব ফেসবুক পোস্টে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তার বাড়ি শরীয়তপুরের তুলসারে।

গতকাল মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের সময়, একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।

মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের একটি পিকআপ। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলা ঘটনা ঘটে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিক বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন, আটক ১

আপডেট সময় ১১:১৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬