ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানচেস্টার সিটির ১২০০ কোটি টাকার তারকা এখন পড়ে থাকেন মাতাল হয়ে

২০২১ সালে ১০ কোটি পাউন্ডে জ্যাক গ্রিলিশকে অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটিতে এনেছিলেন পেপ গার্দিওলা। সেই সময় এই দলবদল ফি ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০০ কোটি টাকার সমান।

কিন্তু মাঠের বাইরে বেপরোয়া জীবন ক্রমেই গ্রিলিশকে বিপদে ঠেলে দেয়। গার্দিওলাও বুঝতে পারেন, তাকে দিয়ে চলছে না। তাই ইংল্যান্ডের এই উইঙ্গারকে ধারে পাঠান এভারটনে।

কিন্তু ক্লাব পাল্টালেও স্বভাব পাল্টায়নি গ্রিলিশের।

গত এপ্রিলেই তাকে ম্যানচেস্টারের একটি বারে মাতাল অবস্থায় পাওয়া যায়। সেই গ্রিলিশকে নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। এবার টানা দুই রাত নাইট ক্লাবে কাটানোর পর এভারটনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি।

বিষয়টি নিয়ে ইংল্যান্ডের ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

যদিও দল থেকে বাদ পড়ার কারণ হিসেবে সরাসরি নাইট ক্লাবে পার্টির কথা নিশ্চিত করেননি এভারটন কোচ ডেভিড ময়েস।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ ও ২০ অক্টোবর টানা দুই রাত বাইরে সময় কাটান গ্রিলিশ। প্রথম রাতে লন্ডনে প্রাইড অব ব্রিটেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে যান একটি বারে। সেখানে ভোররাত পর্যন্ত ছিলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

পরদিন এভারটনে যোগ দিয়ে অনুশীলনেও অংশ নেন গ্রিলিশ। তবে সন্ধ্যায় আবারও বেরিয়ে পড়েন। উইলমসলোতে দ্য মাকি পাপ নামের একটি নাইট ক্লাবে তাকে দেখা যায় সতীর্থ জর্ডান পিকফোর্ড ও টাইলার ডিবলিংয়ের সঙ্গে। তাদের সঙ্গে ছিলেন সাবেক ম্যানচেস্টার সিটি সতীর্থ কাইল ওয়াকারও। সেখানে ব্যক্তিগত কক্ষে বসে পিএসজি ও বার্সেলোনার ম্যাচ দেখেন তারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় প্রচুর মদ্যপান করেন গ্রিলিশ।

এর কয়েক দিন পর নিউক্যাসলের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে এভারটনের স্কোয়াড থেকে বাদ পড়েন গ্রিলিশ। দল থেকে বাদ পড়ার বিষয়ে কোচ ময়েস বলেন, ‘ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে, আর আমি সেটিকে সমর্থন করি।’

এভারটনে সপ্তাহে ৩ লাখ পাউন্ড (৫ কোটি টাকা) বেতন পান গ্রিলিশ। কিন্তু মাঠে তার নিবেদন নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৮ ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্ট নেই তার। উল্টো একটি হলুদ কার্ড দেখেছেন।

২০২৪ সালের পর ইংল্যান্ড জাতীয় দলে আর ডাক পাননি গ্রিলিশ। এখন শৃঙ্খলাজনিত কারণে ক্লাবেও ব্রাত্য হয়ে পড়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ম্যানচেস্টার সিটির ১২০০ কোটি টাকার তারকা এখন পড়ে থাকেন মাতাল হয়ে

আপডেট সময় ১২:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬