ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রেসিং সমর্থকদের স্লোগান, ‘এভাবেই জেতে রিয়াল মাদ্রিদ’

ফুটবল মাঠে হার-জিতের পাশাপাশি রেফারির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক নতুন কিছু নয়। তবে রিয়াল মাদ্রিদ ও রেসিং সান্তান্দেরের ম্যাচে দুটি পেনাল্টির সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনা।

রেফারির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে ক্ষুব্ধ রেসিং সমর্থকেরা গ্যালারিতে স্লোগান দিয়েছেন, ‘এভাবেই, এভাবেই, এভাবেই জেতে রিয়াল মাদ্রিদ!’

কাল (১ নভেম্বর) রাতে রেসিং সান্তান্দেরের মাঠ এল সার্দিনেরোয় লা লিগার ম্যাচের শুরুতেই বিতর্কের সূত্রপাত। ১০ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় রিয়াল মাদ্রিদকে পেনাল্টি দেন রেফারি হোসে লুইস মুনুয়েরা মন্তেরো।

রেসিং খেলোয়াড়েরা সিদ্ধান্তটির প্রতিবাদ করলেও ভিএআরের পক্ষ থেকে রেফারিকে মনিটরে গিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়নি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।

রেফারিং নিয়ে রেসিং সমর্থকদের ক্ষোভ বাড়ে দ্বিতীয়ার্ধে। ৭১ মিনিটে অরেলিয়েঁ চুয়ামেনির হ্যান্ডবলের কারণে রেসিংকে পেনাল্টি দেন রেফারি। তবে এবার ভিএআরের পরামর্শে মনিটরে গিয়ে ভিডিও দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। বাতিল হয় রেসিংয়ের পেনাল্টি।

দুটি ঘটনায় ভিএআরের ভিন্ন ভূমিকা মেনে নিতে পারেননি রেসিং সমর্থকেরা। ক্ষোভ প্রকাশ করে তারা স্প্যানিশ ভাষায় স্লোগান দিতে থাকেন, ‘আসি, আসি, আসি গানা এল মাদ্রিদ!’ যার অর্থ, ‘এভাবেই জেতে রিয়াল মাদ্রিদ।’

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রেসিং সমর্থকদের স্লোগান, ‘এভাবেই জেতে রিয়াল মাদ্রিদ’

আপডেট সময় ১২:২০:০১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬