ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মার্কিন-ইসরায়েলি লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদের নির্দেশ খামেনির Logo ফ্যাসিস্ট আমলে অর্থ অপচয় করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo শ্রমিক বিক্ষোভে কোনাবাড়ি থেকে চন্দ্রার সব পোশাক কারখানায় ছুটি Logo সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভী Logo ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে একজন Logo ২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার Logo সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত বাকি ৫ প্রবাসীর মরদেহ নওগাঁয় পৌঁছেছে Logo মিরপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, জনদুর্ভোগ Logo ১২ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ Logo যমুনা ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক

চাকরি হারালেন ডিবির সেই হারুন

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে বিতর্কিত সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপন বলা হয়, হারুন অর রশীদের বিরুদ্ধে দায়িত্বে অনুপস্থিত থাকা এবং কর্মস্থল ত্যাগের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, হারুন অর রশীদ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দেননি।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড আরোপ করা হয়েছে।

হারুন অর রশীদ একসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি পুলিশের অপরাধ ও অপারেশনস বিভাগের দায়িত্বেও ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মার্কিন-ইসরায়েলি লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদের নির্দেশ খামেনির

চাকরি হারালেন ডিবির সেই হারুন

আপডেট সময় ০৩:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬