ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত Logo গঙ্গা ও তিস্তা নদীর পানিচুক্তির জন্য কাজ করছে সরকার Logo রাজধানীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা Logo ইস্তাম্বুলে রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী, নেওয়া হলো ভিভিআইপি প্রটোকলে Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন Logo তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ Logo ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন Logo আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

সবাই একসঙ্গে বসায় মনে সাহস পেলাম: প্রধান উপদেষ্টা

সবাই একসঙ্গে বসায় মনে সাহস পেয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (২৫ মে) সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

বৈঠক শেষে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন আমরা বড় যুদ্ধ অবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশকে যত রকমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়।

প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অনুভব করবো। অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে এবং বাইরে, যেন আমরা এগোতে না পারি, যেন সবকিছু কলাপস হয়ে যায়, আবার যেন গোলামিতে ফিরে যাই।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, যারা এই কন্সপাইরেসি (ষড়যন্ত্র) করছে, তাদের উদ্দেশ্য যেন গোলামিতে ফিরে যাই। আমি যতদিন আছি, দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত

সবাই একসঙ্গে বসায় মনে সাহস পেলাম: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১০:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫