ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন Logo চট্টগ্রামে জাহাজভাঙা ইয়ার্ড ও টেক্সটাইল মিল পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের Logo প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা Logo কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে Logo এলাকা ছাড়তে হলো মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোনকে Logo এমবাপ্পেকে কত পয়েন্টে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছেন কেইন, অন্যরা কে কত Logo জ্যাকলিনের প্রেমিকের ২০০ কোটির মামলায় নোরাকে আদালতে তলব Logo গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ পায়নি পুলিশ Logo নতুন রূপে ফিরছে ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’ Logo প্রতিলিটার পানিতে ২০ মিলিগ্রাম আর্সেনিক, ধানেও বাড়তি

আইন ও সব পক্ষের মতামতের ভিত্তিতে নির্ধারণ হবে এলপিজির দাম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান, আবেদনকারীদের প্রস্তাব, কারিগরি মূল্যায়ন দলের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করা হবে।

তিনি বলেন, এলপিজির দামের বিষয়ে গণশুনানির পর লিখিত মতামত ও প্রস্তাব আগামী ১ নভেম্বর পর্যন্ত কমিশনে জমা দেওয়া যাবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেসরকারিভাবে বাজারজাত এবং সরকারিভাবে সরবরাহ করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ের দাম পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুযায়ী এ শুনানির আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুনানিতে রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস পিএলসি, বেসরকারি আবেদনকারী, অপারেটর, পরিবেশক, খুচরা বিক্রেতা এবং অটোগ্যাস স্টেশনের প্রতিনিধিরা তাদের প্রস্তাব তুলে ধরেন। কমিশন গঠিত কারিগরি মূল্যায়ন দলও তাদের মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করে।

কারিগরি মূল্যায়ন কমিটির পক্ষ থেকে ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণের আইনি দিক, কমিশনের দায়িত্ব এবং দাম নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা করা হয়।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বিভিন্ন শ্রেণি-পেশার ভোক্তা এবং অন্যান্য অংশীজন শুনানিতে তাদের মতামত তুলে ধরেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

আইন ও সব পক্ষের মতামতের ভিত্তিতে নির্ধারণ হবে এলপিজির দাম

আপডেট সময় ০৯:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬