ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইথিওপিয়ার মন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য Logo আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা Logo সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের Logo তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া জেরিকা দিশা ৪ দিনের রিমান্ডে Logo হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু Logo শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আ. লীগের ১১ নেতাকর্মী আটক Logo ‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা Logo কনসার্টে নাচতে গিয়ে প্যান্ট ছিঁড়ে গেল বিটিএস তারকার Logo আইফায় ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, রণবীর-অনীতের হাতে সেরার পুরস্কার

পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ১৩ থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন রিজিয়নের আওতাধীন জোনগুলোর উদ্যোগে এসব কার্যক্রম পরিচালিত হয়।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণের মাঝে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা ও খেলাধুলার সামগ্রী প্রদান, কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়।

এসব উদ্যোগের মাধ্যমে দুর্গম পার্বত্য এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইথিওপিয়ার মন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন প্রধানমন্ত্রী

পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম

আপডেট সময় ১২:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬