ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হামলার ক্ষণ গুনছে যুক্তরাষ্ট্র, শেষ মুহূর্তে ইরানকে চিঠি ভ্যান্সের Logo নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন— জামায়াতকে আম্মার Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ Logo কাঁধের হাড় সরে যাওয়া বায়ার্ন মিউনিখ কোচ এখন কেমন আছেন Logo ‘ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি যদি আরেকটু পরে ঘটত…’ Logo প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ Logo লাল কার্ড দেখার পর প্রতিপক্ষকে আঘাত করায় ৬ মাস নিষিদ্ধ Logo হরমুজে মাইন বিস্ফোরণে তিন ট্যাংকারে আগুন Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

ঠাকুরগাঁও উপনির্বাচন সন্তোষজনক, আশাবাদী বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও সংঘর্ষের অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

ভোটারদের উপস্থিতি ও নির্বাচনের পরিবেশ সন্তোষজনক উল্লেখ করেন তিনি।

তিনি জানান, এই নির্বাচনে জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন রিজভী।

তিনি বলেন, সকাল থেকে আমরা দেখছি, চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিয়েছে। সন্তোষজনক ভোটার উপস্থিতি ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় নির্বাচন নিয়ে বিএনপি আশাবাদী।

এ সময় নির্বাচনকে কেন্দ্র করে কৃত্রিমভাবে অভিযোগ তৈরি না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে বিকেল ৪টায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠাকুরগাঁও উপনির্বাচন সন্তোষজনক, আশাবাদী বিএনপি

আপডেট সময় ০৫:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬