ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২৮ দিনে প্রবাসী আয় এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন Logo প্রতিরক্ষাব্যবস্থা আরো শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির Logo শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন: ডেপুটি স্পিকার Logo ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ Logo ‘ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার বাংলার মাটিতেই হবে’ Logo নভেম্বরের জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় Logo বন্ড সুবিধার অপব্যবহার : ২১ কোটি প্রিমিয়াম সিগারেটের কাঁচামাল আটক Logo ইমরান খানের জীবন চরম ঝুঁকিতে, বাবাকে হত্যার আশঙ্কা ছেলে সুলাইমান খানের Logo এশিয়া কাপে স্বর্ণ জিতে দেশের জন্য গৌরব বয়ে আনলেন বন্যা আক্তার

হরমুজে মাইন বিস্ফোরণে তিন ট্যাংকারে আগুন

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আগুন লাগার পর জাহাজগুলো পরিত্যক্ত অবস্থায় প্রণালির দক্ষিণ উপকূলে পড়ে ছিল।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, ট্যাংকারগুলো প্রণালির ‘অননুমোদিত’ দক্ষিণের নৌপথ ব্যবহার করছিল। সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে ওই পথ ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল।

আইআরজিসি নৌবাহিনী আরো দাবি করেছে, ট্যাংকারগুলোতে আগুন লাগার ফলে ওই নৌপথে দূষণ ছড়িয়েছে। এ জন্য ওই পথে চলাচলকারী জাহাজগুলোর মালিক ও ক্রুদের দায়ী করেছে তারা।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অনলাইন তৎপরতাকে গুরুত্ব না দিতে জাহাজ পরিচালনাকারীদের সতর্ক করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, যেকোনো উসকানিমূলক পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

২৮ দিনে প্রবাসী আয় এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা

হরমুজে মাইন বিস্ফোরণে তিন ট্যাংকারে আগুন

আপডেট সময় ০৬:৫৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬