ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হামলার ক্ষণ গুনছে যুক্তরাষ্ট্র, শেষ মুহূর্তে ইরানকে চিঠি ভ্যান্সের Logo নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন— জামায়াতকে আম্মার Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ Logo কাঁধের হাড় সরে যাওয়া বায়ার্ন মিউনিখ কোচ এখন কেমন আছেন Logo ‘ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি যদি আরেকটু পরে ঘটত…’ Logo প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ Logo লাল কার্ড দেখার পর প্রতিপক্ষকে আঘাত করায় ৬ মাস নিষিদ্ধ Logo হরমুজে মাইন বিস্ফোরণে তিন ট্যাংকারে আগুন Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

দুর্নীতির মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর একে এম মমিনুল হক সাঈদকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক হামিদুল ইসলাম বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ রায় ঘোষণা করেন।

দুদক প্রসিকিউটর এস এম আবুল কালাম (আজাদ) সাজার তথ্য নিশ্চিত করে বলেন, ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড এবং অপরাধমূলক অসদাচরণে দায়ে তাকে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২ কোটি ৯৩ লাখ টাকার ক্রোককৃত সম্পত্তি বাজেয়াপ্ত এবং ৫ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত সম্পদ জরিমানা করা হয়েছে।

চার কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০১৯ সালের ২০ নভেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের সহকারি পরিচালক আতাউর রহমান সরকার মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে তিনি এই সম্পদ অর্জন করেন, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৭ এপ্রিল আতাউর রহমান সরকার আদালতে অভিযোগপত্র জমা দেন। সেখানে ৫ কোটি ৫০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের তথ্য পান তদন্ত কর্মকর্তা। সে তথ্য আদালতে উপস্থাপন করেন।

এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সবারই সাক্ষ্য নেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত থেকে আজ আসামির সাজার রায় এলো।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্নীতির মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৫:৫৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬