ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

দুই ছাত্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের প্রতিনিধি, এনসিপির নয় : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যে দুইজন উপদেষ্টার কথা বলেছেন, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এ সরকারের প্রতিনিধিত্ব করছেন। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা এনসিপির প্রতিনিধি হিসেবে এ সরকারে নেই। তাদের দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

বিএনপি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ চাওয়ার বিষয়ে আজ রবিবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার পথসভা কর্মসূচি শুরুর আগে নগরের দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা জানিয়েছি যে দুইজন ছাত্র উপদেষ্টা সরকারে রয়েছে, তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে রয়েছেন।

সুতরাং এ বিষয়কে প্রাধান্য দিয়ে তাদের সম্মানহানি যেন না হয়। প্রতিনিয়ত তাদের (দুই ছাত্র উপদেষ্টা) যেভাবে এনসিপির সঙ্গে যুক্ত করা হচ্ছে, আমরা সে বিষয়ের নিন্দা জানিয়েছি।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পলিসির জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। আবার যখন সংকট আসে, তখন বিভেদ কাটিয়ে উঠে আমরা ঐক্যবদ্ধ হই। এটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র। ফলে পলিসির জায়গা থেকে বিভেদ-মতপার্থক্য, এ বিষয়গুলো যেমন চলমান রয়েছে, আবার জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

যখনই জাতীয় সংকট এসেছে, যখনই দেশি-বিদেশি বা অভ্যন্তরীণ দেশবিরোধী কোনো ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে, সামগ্রিকভাবেই আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সে ষড়যন্ত্র প্রতিরোধ করেছি।’

আজ দিনব্যাপী চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে পথসভা করবে এনসিপি। এতে হাসনাত আবদুল্লাহ ছাড়াও দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক প্রমুখ উপস্থিত রয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

দুই ছাত্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের প্রতিনিধি, এনসিপির নয় : হাসনাত

আপডেট সময় ০১:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫