ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুলিশ বাহিনীর প্রধান হয়ে ক্রসফায়ারের কথা বলেন কী করে, প্রশ্ন রিজভীর Logo আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo আদালত চত্বরে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা, হামলায় পুলিশ আহত Logo রাজউকের প্লট দেওয়ার নামে সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, আসামি মঞ্জুরুল কারাগারে Logo ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার পেলেন Logo এবিজি ইউনিভার্সিটি কাপে আজ কে-কার মুখোমুখি Logo নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের ৩ বিশ্বরেকর্ড Logo কোপা ট্রফি কার জেতা উচিত ছিল, পুরস্কার নেওয়ার সময় জানালেন ইয়ামাল Logo ব্যালন ডি’অর তোমার প্রাপ্য : ‘বন্ধু’ কেইনকে কোহলির বার্তা

তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা?

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কি তৃতীয়বার মা হতে চলেছেন? সম্প্রতি স্বামী বিরাট কোহলির সঙ্গে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন করে জল্পনা। যদিও তারকা দম্পতির পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি পোশাকে বোট থেকে নামছেন আনুশকা। খোলা চুল, মুখে মেকআপের ছাপ নেই। জেটিঘাটের সিঁড়ি বেয়ে ওঠার সময় স্ত্রীকে আগলে রাখতে দেখা যায় বিরাটকে। তার মুখে ছিল মাস্ক।

সম্প্রতি আলিবাগ থেকে মুম্বাইয়ে ফিরছিলেন বিরাট-আনুশকা। ইন্ডিয়া গেট সংলগ্ন জেটিঘাটে তাদের ওই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নজর পড়ে আনুশকার ঢিলেঢালা পোশাকের দিকে। কেউ কেউ তার শারীরিক গঠন দেখে তৃতীয়বার মা হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আবার কারো কৌতূহল, ভামিকা ও অকায়ের কি এবার বড় ভাই-বোন হওয়ার পালা?

তবে শুধু একটি ভিডিও কিংবা পোশাক দেখে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করার সুযোগ নেই। এ বিষয়ে এখন পর্যন্ত তারকা দম্পতির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সম্প্রতি মুম্বাইয়ে আধ্যাত্মিক আবহে সময় কাটাতে দেখা গেছে বিরাট ও আনুশকাকে। রবিবার মার্কিন সংগীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে অংশ নেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুজনকে হাততালি দিয়ে কীর্তন উপভোগ করতে এবং মৃদুস্বরে ভক্তিগীতির সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা যায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশ বাহিনীর প্রধান হয়ে ক্রসফায়ারের কথা বলেন কী করে, প্রশ্ন রিজভীর

তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা?

আপডেট সময় ০৫:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬