ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোস্টারিকার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ Logo ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান Logo ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা সরকারের Logo রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির Logo হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী Logo ১০ পুলিশ সদস্য নিহতের পর যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! Logo মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হবে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ইসরায়েলের হামলায় চিকিৎসকের ১০ সন্তানের ৯ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক চিকিৎসকের বাড়িতে বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে ওই নারী চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনই নিহত হয়েছে। এছাড়া তার আরেক সন্তান ও স্বামী গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৪ মে) গাজার খান ইউনিসে এই ভয়াবহ হামলা চালায় দখলদাররা। আলা আল-নাজার নামে এ চিকিৎসক নাসের হাসপাতালে কাজ করতেন। 

গ্রাহাম গ্রুম নামে এক ব্রিটিশ চিকিৎসক সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ওই নারী চিকিৎসকের ১১ বছর বয়সী আহত সন্তানের অস্ত্রোপচার করেছেন তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপ থেকে ওই নারী চিকিৎসকের ছোট ছোট সন্তানদের মরদেহ বের করে নিয়ে আসা হচ্ছে। যেগুলো হামলার তীব্রতায় পুড়ে গেছে। গতকাল শুক্রবার ইসরায়েলি হামলায় গাজায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। যার মধ্যে এই ৯ জনও আছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডাক্তার মুনির আলবোরস জানিয়েছেন, ওই নারী চিকিৎসককে তার স্বামী তার কর্মক্ষেত্রে গিয়ে দিয়ে আসেন। এরপর তিনি বাড়ি ফিরে যান। তিনি বাড়িতে ঢোকার কয়েক মিনিট পরই দখলদাররা ভয়াবহ বিমান হামলা চালায়।

ব্রিটিশ চিকিৎসক গ্রুম জানিয়েছেন, ওই নারীর স্বামীও চিকিৎসক ছিলেন এবং তিনি হামাস বা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এছাড়া সামাজিক মাধ্যমেও তিনি লেখালেখি করতেন না।

দখলদাররা বর্বর হামলা চালিয়ে গাজায় প্রতিদিনই সাধারণ মানুষকে হত্যা করছে। তবে তারা দাবি করে হামলায় হামাসের যোদ্ধারা নিহত হচ্ছে। কিন্তু বাস্তবে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের।

সূত্র: বিবিসি

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কোস্টারিকার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

ইসরায়েলের হামলায় চিকিৎসকের ১০ সন্তানের ৯ জন নিহত

আপডেট সময় ০৫:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫