শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৩৫ শিক্ষার্থী

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারে মতো কৃতী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এতে আটটি অনুষদের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতি অনুষদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ও যৌথভাবে সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের মেডেল, সনদপত্র ও আর্থিক সম্মাননা দেওয়া হয়।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ডিনস কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। তোমাদের সিভিতে আজকে থেকে একটি স্টার যুক্ত হল। তোমরা প্রথম হয়েছে যোগ্যতার ভিত্তিতে। যে যোগ্যতা প্রতিফলন তোমাদের কর্মক্ষেত্রে ঘটবে।

তোমরা ভবিষ্যতে আরও উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম দেশ ও বিশ্বের কাছে গর্বের সঙ্গে তুলে ধরবে। মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকুই পাবে। তাই কঠোর পরিশ্রম করার চেষ্টা করবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com