ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই Logo ম্যাডক্সে ঢাক বাজালেন সৌরভ-রাজকুমার, জমজমাট ‘দাদা’র প্রচার Logo বাবা সিদ্দিকী খুন, সালমানকে হুমকি— এবার টাইগার কেন বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে? Logo দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার Logo সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার? Logo উৎসবের পর বাড়তি মেদ ঝরাতে উপকারী যেসব ভেষজ চা Logo গাজীপুরে গ্যাস লিকেজে দগ্ধ একই পরিবারের ৩ জন Logo ফোডেনের হ্যাটট্রিকে ম্যানসিটির বড় জয় Logo ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে Logo ‘এমন দলকে হারানো সব সময়ই বিশেষ কিছু’— বার্সার জালে এক হালি দিয়ে এনরিকে

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে চার সহযোগীসহ বান্দরবান জেলা পুলিশের কনস্টেবল অনিক দাশকে আটক করেছে খুলশী থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে তাদের আটক করা হয়।

ছুটিতে থাকা এই পুলিশ সদস্য একটি মোটরসাইকেল চোরাইচক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানান, চোরাই মোটরসাইকেল বিক্রি করার সময় বান্দরবানের ওই পুলিশ কনস্টেবল ও তার চার সহযোগী আটক হয়েছেন।

খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, চোরাই মোটরসাইকেল চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে প্রথমে চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের সূত্র ধরে পুলিশ কনস্টেবল অনিক দাশসহ বাকিদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পুলিশ সদস্যের চক্রের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম শহরে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় ওই কনস্টেবল আটক হয়েছেন। মামলার কাগজপত্র হাতে পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য

আপডেট সময় ১১:৩৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬