ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪ Logo নীরব রোগ অস্টিওপোরোসিস, ৬৪ জেলায় স্ক্রিনিং চালাতে বললেন ডা. জুবাইদা Logo ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ Logo হাম উপসর্গে মৃত্যু পৌঁছালো ১১০০ জনে, নিশ্চিত প্রাণহানি ১০৪ Logo নিয়ম ভেঙে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার Logo ইউপি চেয়ারম্যান আমাদের সমমনা না হলে আপনারা উন্নয়ন বঞ্চিত হবেন: এমপি জিলানী Logo প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: জামায়াত আমির Logo টুপটুপ রিসোর্টে আগুন: মামলার আসামিতে দুই মালিকের একজন বাদ Logo প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৮ হাজার ৯৭০ আখচাষি পেলেন ১২ কোটি টাকা Logo ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ, জিতলেই কি হবে?

নিয়ম ভেঙে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার

রায়পুরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনে আইসিসির তিরস্কার পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যান শেফালি ভার্মা। এর পাশাপাশি ভার্মার শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

জিম্বাবুয়ের ইনিংসের ১২তম ওভারে একটি ক্যাচ মিস করার পর, শেফালি রাগে ও হতাশায় বলটি জোর করে মাটিতে ছুড়ে মারেন।

তিনি আইসিসি আচরণবিধির লেভেল ১-এর ২.২ ধারা ভঙ্গ করেছেন, যা মূলত খেলার সামগ্রী, মাঠের সরঞ্জাম বা ফিটিংসের অবমাননা বা অপব্যবহারের সাথে সম্পর্কিত। খবর আইসিসি

আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি শেফালির ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ।

ম্যাচ রেফারি জিএস লক্ষ্মীর দেওয়া এই শাস্তি শেফালি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ভারত দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হারিয়ে ২-০ সিরিজে জিতে নিয়েছে। প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, রায়পুরের এই ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করে। প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী জিম্বাবুয়ে দল নির্ধারিত ওভারে ১০২ রানে ৮ উইকেট হারায়।

ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা বড় স্কোর দাঁড় করাতে ব্যর্থ হয়।

জবাব দিতে নেমে মাত্র নবম ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ওপেনার শেফালি ভার্মা মাত্র ২৫ বলে ৫৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। তার এই ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করেই ভারত সহজ জয় নিশ্চিত করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

নিয়ম ভেঙে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার

আপডেট সময় ০৫:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬