ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই Logo ম্যাডক্সে ঢাক বাজালেন সৌরভ-রাজকুমার, জমজমাট ‘দাদা’র প্রচার Logo বাবা সিদ্দিকী খুন, সালমানকে হুমকি— এবার টাইগার কেন বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে? Logo দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার Logo সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার? Logo উৎসবের পর বাড়তি মেদ ঝরাতে উপকারী যেসব ভেষজ চা Logo গাজীপুরে গ্যাস লিকেজে দগ্ধ একই পরিবারের ৩ জন Logo ফোডেনের হ্যাটট্রিকে ম্যানসিটির বড় জয় Logo ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে Logo ‘এমন দলকে হারানো সব সময়ই বিশেষ কিছু’— বার্সার জালে এক হালি দিয়ে এনরিকে

দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন জাওয়াদ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের খেলায় ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বরিশাল বিভাগের তরুণ ব্যাটার জাওয়াদ আবরার। মাত্র ২২ বলে ফিফটি হাঁকিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েছেন তিনি।

চলমান ২০২৬-২৭ এনসিএল মৌসুমে এই কীর্তি গড়লেন জাওয়াদ। বরিশাল বিভাগের হয়ে দ্বিতীয় ইনিংসে ৯৪ বলে ৯১ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন এই তরুণ।

তার এই ঝোড়ো ইনিংসের মূল আকর্ষণ ছিল মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করা। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমানের দখলে।

এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে পারভেজ হোসেন ইমন ১৫ বলের ফিফটিতে রেকর্ডের মালিক, ২০২৪-২৫ মৌসুমে এই রেকর্ড গড়েছিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে হাবিবুর রহমান সোহান ১৪ বলে ফিফটি হাঁকান ২০২৫-২৬ মৌসুমে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই

দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন জাওয়াদ

আপডেট সময় ১০:৪০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬