ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে স্বাধীন প্রামাণ্যচিত্র নির্মাতা মোহাম্মদ আতিউর রহমানের নির্মিত প্রামাণ্যচিত্র ‘নৌকাবাইচ’। বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকাবাইচ, লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জীবনের নানা দিক উঠে এসেছে এতে।
১৮ অক্টোবর প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।
দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাধারণ মানুষের জীবন তুলে ধরার লক্ষ্য নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। ক্যামেরার মাধ্যমে বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা ধারণ করে তা বৃহত্তর পরিসরে তুলে ধরার চেষ্টা করছেন আতিউর রহমান।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে স্থান পাওয়াকে প্রামাণ্যচিত্রটির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
এর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকাবাইচের সংস্কৃতি দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
আতিউর রহমান আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রামাণ্যচিত্রটি উৎসবে প্রদর্শনের সুযোগ তৈরি হবে। তার প্রত্যাশা, ‘নৌকাবাইচ’ বাংলাদেশের লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতি তুলে ধরতে ভূমিকা রাখবে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























