ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়া দশমীতে ‘অঞ্জলি লহ, অঞ্জলি’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নৃত্য ও সংগীতের সমন্বয়ে নির্মিত এই আয়োজনে তুলে ধরা হবে দেবী দুর্গার আগমন থেকে মহিষাসুর বধের পৌরাণিক কাহিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শারদীয় দুর্গোৎসবের আবহ, দেবী দুর্গার মাহাত্ম্য এবং অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে শুভশক্তির বিজয়ের বার্তা তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

জানা গেছে, ইয়াসমিন আক্তারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২১ অক্টোবর, বিজয়া দশমীর রাতে ১০টায়। অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী। উপস্থাপনায় থাকবেন জয়া সাহা ও অভিজিৎ।

অনুষ্ঠানে দেবী দুর্গা ও মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছেন অধরা রিয়া ও রতন সাহা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাপস সরকার, উত্তম অধিকারী, বনশ্রী, বিমল ব্যানার্জি, লিঠু মণ্ডল, হরিদাস মজুমদার ও পঙ্কজ কুমার চক্রবর্তীসহ অনেকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিজয়া দশমীতে ‘অঞ্জলি লহ, অঞ্জলি’

আপডেট সময় ০২:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬