ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রী Logo নারায়ণগঞ্জে অবৈধ জ্বালানি তেলের গোডাউনে আগুন Logo বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী Logo বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরল চায়না এক্সিম ব্যাংক Logo কম্বোডিয়ার বন্দিদশা থেকে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি Logo উত্তেজনার মধ্যে তেহরান সফরে পাক সেনাপ্রধান, কী বার্তা এলো Logo পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো অতিরিক্ত ডিআইজি জহিরকে Logo ভারতে কেন আম্বানির তেল শোধনাগারে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, কীসের ইঙ্গিত? Logo প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনে কৃতজ্ঞতা হিন্দু সম্মিলন সংঘের Logo কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে মুম্বাইয়ে গুলির ঘটনা ঘটেছে। এতে তার গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর) মুম্বাইয়ের পশ্চিম শহরতলির জুহু থানার পুষ্পা পার্কের কাছে এ ঘটনা ঘটে।

হামলার দায় স্বীকার করেছে ভারতের লরেন্স বিষ্ণোই গ্যাং। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

পুলিশ জানিয়েছে, অভিনেতা অক্ষত অবস্থায় থাকলেও তার চালক ফিরদৌসের বাঁ হাতে আঘাত লেগেছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, শ্রফ নিরাপদ আছেন এবং গুলিবর্ষণের ঘটনায় তিনি কোনো আঘাত পাননি। গোলাগুলিতে আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

শ্রফ এবং তার চালককে ভিলে পার্লের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতা সামান্য ছড়ে যাওয়ার আঘাত পেলেও কোনো বুলেটের আঘাত পাননি।

তৃতীয় ব্যক্তিকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর মধ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে যুক্ত বলে অনিল পণ্ডিত এবং হারমান সান্ধু এই হামলার দায় স্বীকার করেছেন। অনিল পণ্ডিত এক ফেসবুক পোস্টে বলেন, ‘সব ভাইদের রাম রাম। আজ টাইগার শ্রফের সাথে যা ঘটেছে তার দায়ভার অনিল পণ্ডিত এবং হারমান সান্ধু নিচ্ছে। আমরা তাকে ফোন করে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে বোঝেনি।

তাই আজ আমরা তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির যে কেউ আমাদের কথা শুনবে না বা সালমান খানের সঙ্গে কাজ করবে, সেই হবে পরবর্তী লক্ষ্য। অপেক্ষা করুন এবং দেখুন।’

এই দাবিগুলোর সত্যতা এবং গুলিবর্ষণের সঙ্গে তাদের কথিত যোগসূত্র এখনো স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং গোলাগুলির পেছনের উদ্দেশ্য নির্ধারণের জন্য উপলব্ধ প্রমাণগুলো পরীক্ষা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে গোলাগুলির ঘটনায় চলচ্চিত্র শিল্পের বেশ কয়েকজন ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জুহুতে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাসভবনের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। লরেন্স বিষ্ণোই গ্যাং ওই গোলাগুলির দায় স্বীকার করেছিল।

২০২৪ সালের এপ্রিলে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতা সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালায়।

মুম্বাই পুলিশ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে যুক্ত কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। পাঁচ অভিযুক্ত—ভিকি গুপ্তা, সাগর পাল, হরপাল সিং, সোনুকুমার বিষ্ণোই এবং মোহাম্মদ রফিক চৌধুরীর বিরুদ্ধে বিচার চলছে। ষষ্ঠ অভিযুক্ত অনুজ কুমার থাপান ২০২৪ সালের মে মাসে পুলিশ হেফাজতে মারা যান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

আপডেট সময় ১২:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬