ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রী Logo নারায়ণগঞ্জে অবৈধ জ্বালানি তেলের গোডাউনে আগুন Logo বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী Logo বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরল চায়না এক্সিম ব্যাংক Logo কম্বোডিয়ার বন্দিদশা থেকে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি Logo উত্তেজনার মধ্যে তেহরান সফরে পাক সেনাপ্রধান, কী বার্তা এলো Logo পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো অতিরিক্ত ডিআইজি জহিরকে Logo ভারতে কেন আম্বানির তেল শোধনাগারে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, কীসের ইঙ্গিত? Logo প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনে কৃতজ্ঞতা হিন্দু সম্মিলন সংঘের Logo কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফুটবল মাঠ থেকে বিএমডব্লিউ গাড়িতে করে ফেরার পথে অভিনেতাকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে বন্দুকধারীরা।

তবে ষষ্ঠ গুলিটি ছোড়ার মুহূর্তে অস্ত্র জ্যাম হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। সোমবার (১৯ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার সিসিটিভি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলে করে আসা তিন দুষ্কৃতকারীর মধ্যে দুজন টাইগারের গাড়ি লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। এতে অভিনেতার গাড়িচালক ফেরদৌস এবং কাছাকাছি থাকা আরো এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

চালক গুলিবিদ্ধ হওয়ার পর পরিস্থিতি সামাল দিতে নিজেই গাড়ির চালকের আসনে বসেন টাইগার। এরপর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যান তিনি।

ঘটনার পরপরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয়ে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি অডিও বার্তার মাধ্যমে হামলার দায় স্বীকার করেন। ওই বার্তায় দাবি করা হয়, বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং তাদের নির্দেশ অমান্য করার কারণেই টাইগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে, হামলার ঘটনায় দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মহারাষ্ট্র সরকার। মুম্বাই পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। পাশাপাশি হামলার নেপথ্যের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, টাইগার শ্রফ বর্তমানে মুম্বাইয়ে নিরাপদে রয়েছেন।

তবে প্রকাশ্য রাস্তায় অভিনেতাকে লক্ষ্য করে গুলি চালানোর এ ঘটনায় বলিউড অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রী

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

আপডেট সময় ০২:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬