ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ Logo কাঁচামালের মূল্যবৃদ্ধিতে সংকটে পোলট্রি ফিড শিল্প Logo অভিজিতের পর নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ Logo নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ Logo ভারতে সরকার বিরোধী জোটে থালাপতি বিজয়ের দল, নামছেন বিক্ষোভে Logo দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না Logo ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার Logo রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে

হোয়াটসঅ্যাপে এবার অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কল

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়ার সুযোগ চালু হচ্ছে। নতুন ‘গেস্ট কলিং’ (Guest Calling) ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এমন ব্যক্তিদেরও কলে আমন্ত্রণ জানাতে পারবেন, যাঁদের অ্যাপটিতে কোনো অ্যাকাউন্ট নেই।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচারে কল করতে হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে একটি কল লিংক তৈরি করে অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করতে হবে। লিংকের মাধ্যমে অতিথিরা কলে যোগ দিতে পারবেন। তবে কল শুরু করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

গেস্ট কলিং ফিচারে ভয়েস ও ভিডিও—দুই ধরনের কলই করা যাবে।

এতে কলের নির্দিষ্ট সময়সীমা নেই। একক কলের পাশাপাশি সর্বোচ্চ ৩২ জনকে নিয়ে গ্রুপ কলও করা যাবে। ফিচারটি অ্যান্ড্রয়েড, আইওএস ও হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে পর্যায়ক্রমে চালু করা হচ্ছে।

অতিথিদের জন্য থাকছে কিছু সীমাবদ্ধতা

নিরাপত্তার জন্য কলের আয়োজক চাইলে অতিথিদের অনুমোদন দেওয়ার ব্যবস্থা চালু রাখতে পারবেন।

সে ক্ষেত্রে লিংকে ক্লিক করার পর অতিথিকে অপেক্ষমাণ কক্ষে থাকতে হবে। আয়োজকের অনুমতি পেলেই তিনি কলে যোগ দিতে পারবেন। আয়োজক চাইলে কোনো অতিথিকে কল থেকে সরিয়েও দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গেস্ট কলেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে। ফলে কলের কথোপকথন সুরক্ষিত থাকবে।

অতিথিরা কলে থাকা অন্য ব্যক্তিদের ফোন নম্বর দেখতে পারবেন না। তবে এই ফিচারের মাধ্যমে সরাসরি বার্তা পাঠানো বা অন্য কাউকে কলে যুক্ত করার সুযোগ তাঁদের থাকছে না।

কলে অংশ নেওয়ার সময় স্ক্রিন শেয়ার করা, থাম্বস-আপ বা হৃদয়ের প্রতিক্রিয়া দেওয়া এবং কথা বলার জন্য হাত তোলার মতো সুবিধাও পাওয়া যাবে। তৈরি করা কল লিংক ব্যবহার না করা হলে ৩০ দিন পর সেটির মেয়াদ শেষ হবে।

যেভাবে ব্যবহার করবেন নতুন ফিচার

গেস্ট কলিং ব্যবহার করতে প্রথমে হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ চালু করতে হবে। এরপর ‘কলস’ ট্যাবে গিয়ে প্লাস আইকনে চাপ দিয়ে ‘নিউ কল লিংক’ নির্বাচন করতে হবে। সেখান থেকে ভয়েস অথবা ভিডিও কল বেছে নিয়ে লিংক তৈরি করা যাবে। পরে সেই লিংক অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করলেই তিনি কলে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

অতিথিদের প্রবেশের আগে অনুমোদন নেওয়ার ব্যবস্থা রাখতে চাইলে লিংক তৈরির সময় ‘রিকোয়ার অ্যাপ্রুভাল টু জয়েন’ বিকল্পটি চালু করতে হবে। চাইলে ক্যালেন্ডারে কলের সময় নির্ধারণের সুবিধাও ব্যবহার করা যাবে।

এ ছাড়া চলতি বছরের পরবর্তী সময়ে গুগল ক্যালেন্ডার ও আউটলুকের সঙ্গে সমন্বয়ের সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে।

নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ আরও সহজ করার পাশাপাশি অনলাইন মিটিং ও গ্রুপ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হোয়াটসঅ্যাপে এবার অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কল

আপডেট সময় ০৮:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬