ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২৪ ঘণ্টায়ও নেভেনি চকবাজারের আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ ‘অজানা’ Logo নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর : মুচলেকায় প্রধান আসামির জামিন Logo লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী Logo দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ Logo ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫৪ জন Logo ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম Logo জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: Logo ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া Logo স্বর্ণের বারে তামা, প্রতারণার শিকার তাঁতীবাজারের ব্যবসায়ী Logo ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম

হোয়াটসঅ্যাপে আসছে নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানোর সুবিধা

হোয়াটসঅ্যাপে আসছে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানোর সুবিধা। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই মেসেজ লিখে সময় নির্ধারণ করে রাখতে পারবেন।

নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে সেই মেসেজ। শুধু টেক্সট নয়, ছবি ও ভিডিও পাঠানোর সময়ও আগে থেকে ঠিক করে রাখা যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণে ফিচারটি পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপেও নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানো সম্ভব হতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের ২.২৬.৪০.৭ বিটা সংস্করণ ব্যবহারকারী কিছু পরীক্ষকের জন্য ফিচারটি চালু করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহে আরও ব্যবহারকারীর কাছে এটি পৌঁছাতে পারে।

যেভাবে কাজ করবে নতুন ফিচার

ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা চ্যাটে মেসেজ লিখে পাঠানোর বোতামটি কিছুক্ষণ চেপে ধরে রাখলে নির্দিষ্ট তারিখ ও সময় বেছে নেওয়ার অপশন পেতে পারেন। সময় নির্ধারণ করে রাখার পর সেই সময়েই স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে মেসেজ।

প্রতিবেদন অনুযায়ী, নির্ধারিত সময়ের অন্তত ১০ মিনিট আগে থেকে সর্বোচ্চ দুই সপ্তাহ আগে পর্যন্ত মেসেজ শিডিউল করা যেতে পারে। অর্থাৎ, জন্মদিনের শুভেচ্ছা, গুরুত্বপূর্ণ কোনো স্মরণবার্তা কিংবা নির্দিষ্ট সময়ে পাঠানোর প্রয়োজন এমন মেসেজ আগেই লিখে রাখা যাবে।

টেক্সট মেসেজের পাশাপাশি লিংক, ছবি ও ভিডিও পাঠানোর সুবিধাও থাকতে পারে। তবে একবারে একটি ছবি বা ভিডিও শিডিউল করা যাবে বলে জানা গেছে। মেসেজ পাঠানোর আগে ছবিতে সম্পাদনা করা বা ক্যাপশন যোগ করার সুযোগও থাকতে পারে।

ফোন অফলাইন থাকলেও যাবে মেসেজ

নতুন ফিচারটির উল্লেখযোগ্য দিক হলো, নির্ধারিত সময়ে মেসেজ পাঠানোর জন্য অ্যাপ খোলা রাখা কিংবা ফোন অনলাইনে থাকা প্রয়োজন হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে ব্যস্ততার কারণে সময়মতো মেসেজ পাঠাতে ভুলে যাওয়ার আশঙ্কা কমবে।

গ্রুপ চ্যাটেও ফিচারটি কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। তবে মেসেজ শিডিউল করার সময় যারা গ্রুপের সদস্য থাকবেন, কেবল তাঁরাই নির্ধারিত মেসেজটি পেতে পারেন। পরে গ্রুপে যুক্ত হওয়া সদস্যদের কাছে সেটি পৌঁছানোর কথা নয়।

মেসেজ পাঠানোর আগেই মুছে ফেলার সুযোগ

ব্যবহারকারীরা নির্ধারিত মেসেজ পাঠানোর আগেই সেটি দেখা ও মুছে ফেলার সুযোগ পেতে পারেন। এ জন্য চ্যাটের তথ্যের পাতায় শিডিউল করা মেসেজগুলোর একটি আলাদা বিভাগ যুক্ত হতে পারে।

কোনো ব্যবহারকারী নির্ধারিত মেসেজ মুছে ফেললে প্রাপককে এ বিষয়ে কোনো নোটিফিকেশন পাঠানো হবে না বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সব ব্যবহারকারীর জন্য কবে এটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

২৪ ঘণ্টায়ও নেভেনি চকবাজারের আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ ‘অজানা’

হোয়াটসঅ্যাপে আসছে নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানোর সুবিধা

আপডেট সময় ০৪:০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬